স্মরচিত আবৃত্তিতে জাতীয় পুরস্কার পেল ইবি শিক্ষার্থী শিশির


প্রকাশিত: ১২:৪৮ ৮ ডিসেম্বর ২০২৫
জুলাই শহীদদের স্মরণে স্বরচিত কবিতা আবৃত্তিতে জাতীয় পর্যায়ে পুরস্কার পেলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের শিক্ষার্থী শান্ত শিশির।
সোমবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দফতরের শামস হলে প্রোগ্রাম বিভাগের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ট্যালেন্ট সার্চের পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে কাব স্কাউট, স্কাউট ও রোভার স্কাউটদের মধ্যে পুরষ্কার ও সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও বাংলাদেশ স্কাউটস এর অন্তর্বর্তীকালীন জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্টা জনাব মোঃ এহসানুল হক, বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার -এবিএম আব্দুস সাত্তার সহ কেন্দ্রীয় সদস্যবৃন্দ।
শিক্ষার্থী শান্ত শিশির বলেন, সম্মান সাধনাকে দৃঢ় করে। কবিতা হলো মন, মনন, অনুভূতি ও আত্মার সাধনার এক নীরব স্বীকৃতি। শব্দকে প্রাণ দেওয়ার এই যাত্রায় পরিবার, বন্ধু,শুভাকাঙ্ক্ষীদের সমর্থন আমাকে অনুপ্রাণিত করে। বিশেষত আজকের জন্মদিনে এটি আমার জন্য এক বিশেষ উপহার।বরাবরের মতোই যখনই কোনো প্রোগ্রামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম সকলের সামনে উচ্চারিত হয়, সেই অনুভূতিটাই আমার সর্বোচ্চ প্রাপ্তি বলে মনে করি। আর সবসময় সকলের দোয়া ও ভালোবাসা প্রত্যাশী।
বিজ্ঞাপন
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী
- শাহরুখ থেকে সালমান, বলিউডের শীর্ষ তারকারা কে কোন ক্যাটাগরির নিরাপত্তা পান
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ কারা পাচ্ছেন, জেনে নিন যোগ্যতা ও শর্ত
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার