নড়াইল সদর হাসপাতালে চলছে দালাল পেয়ারীর রাজত্ব ,কতৃপক্ষ নীরব ভূমিকায়


প্রকাশিত: ০৬:০১ ১৫ ডিসেম্বর ২০২৫
নড়াইল সদর হাসপাতালের শীর্ষ দালাল হিসেবে দাপিয়ে বেড়ানোর অভিযোগ পাওয়া গেছে পেয়ারি বেগম নামে এক দালালের বিরুদ্ধে, তার বাড়ি নড়াইল পৌরসভার বিজয়পুর গ্রামে।
ইমার্জেন্সি,পুরুষ ওয়ার্ড, গাইনী ওয়ার্ড, সহ হাসপাতালের সব গুরুত্বপূর্ন যায়গায় রয়েছে তার অবাধ বিচরণ। নড়াইল সদর হাসপাতাল থেকে প্রকাশ্যে রুগী ভাগিয়ে আনলেও পেয়ারী বেগমের ব্যপারে হাসপাতাল কতৃপক্ষের বিরুদ্ধে রয়েছে নীরব ভুমিকায় থাকার অভিযোগ।
ডায়াগনস্টিক সেন্টার থেকে কথিত "হাসপাতাল মার্কেটিং জব" পোস্টে চাকরি নিয়ে সদর হাসপাতাল থেকে নিজ প্রতিষ্ঠানে রুগী ভাগিয়ে আনতে পারলেই পেয়ারী বেগমের পোয়া বারো,রুগীর টেস্ট প্রতি পান মোটা অংকের কমিশন।
অভিযোগ রয়েছে তার এই অনৈতিক কাজে সহযোগিতা করছে হাসপাতালের আউট সোর্সিং কাজে নিয়োজিত থাকা কিছু কর্মি ও হাসপাতালের কিছু ষ্ট্যাফ। পেয়ারীর হাতে রুগী তুলে দিতে পারলে বিনিময়ে তাদের পকেটেও যাচ্ছে কমিশনের টাকা।
কিছুদিন পূর্বে সদর হাসপাতাল চত্ত্বরে সাংবাদিকদের জেরার মুখে অভিযুক্ত পেয়ারী বেগম নিজের প্রকৃত নাম পরিচয় গোপন করে নিজেকে সাদিয়া বলে পরিচয় দেন এবং হাসপাতালে দালালি করেন না বলে জানান। হাসপাতাল চত্ত্বরে থেকে ধারন করা পেয়ারী বেগমের সে ভিডিও চিত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হলে সেটি ভাইরাল হয়।
নড়াইল সদর হাসপাতাল চত্ত্বরে ডায়াগনস্টিক সেন্টারের সাবেক এক মালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন,পেয়ারী আমাদের প্রতিষ্ঠানে কাজ করতো।
তার অপকর্মের ফিরিস্তি বলে শেষ করা যাবে না, রুগীদের সাথে খারাপ আচরণ,কমিশন বেশি নেওয়া, অন্যান্য স্ট্যাফদের সাথে খারাপ আচরণ, রুগীদের মালামাল চুরি সহ তার বিরুদ্ধে রয়েছে আরো নানান অভিযোগ।এসব কারনে প্রতিষ্ঠান থেকে তাকে কয়েকবার বহিষ্কার করা হয়েছে, তবুও সে ঠিক হয়নি।
এ বিষয়ে অভিযুক্ত পেয়ারী বেগমের সাথে মুঠোফোনে যোগাযোগ করে তার বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি নড়াইল সদর হাসপাতালে দালালী করেন না বলে জানান, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে, তিনি একটি ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করেন। সাংবাদিকদের কাছে নিজের প্রকৃত নাম গোপন করার কারন জানতে চাইলে বলেন, একজনের একাধিক নাম থাকতে পারে, তবে তার জাতীয় পরিচয় পত্রে সঠিক নাম পেয়ারী বেগম।
আধুনিক নড়াইল সদর হাসপাতালে দালাল নির্মুলের জন্য বারবার অভিযান পরিচালিত হলেও অদৃশ্য ক্ষমতার বলে পেয়ারী বেগম থেকে গেছেন ধরা ছোঁয়ার বাইরে।যথাযথ কতৃপক্ষের কাছে দালাল পেয়ারী বেগমের দৌরাত্ম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছে স্থানীয়রা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প


