বিশ্ববিদ্যালয়ের ডায়েরি-ক্যালেন্ডারে শহীদ জিয়াউর রহমানের নাম অন্তর্ভুক্তসহ ছাত্রদলের ১৯ দাবি


প্রকাশিত: ০৭:৩৬ ১৬ নভেম্বর ২০২৪
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডায়েরি ও ক্যালেন্ডারে শহীদ জিয়াউর রহমানের নাম অন্তর্ভুক্তসহ ১৯ দাবিতে উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর স্মারকলিপি প্রদান করেছে শাখা ছাত্রদল। শনিবার ( ১৬ নভেম্বর) দুপুর আড়াইটায় উপাচার্যের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করেন তারা। এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আনারুল ইসলাম, সদস্য- সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুর উদ্দিন, তরিকুল ইসলাম সৌরভসহ অন্যান্য নেতাকর্মীরা।
এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ১৯ দফা দাবি উপাচার্যের নিকট উত্থাপন করেন। দাবিগুলো হলো- বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসহ ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদারে বহিরাগত প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। ডাইনিংয়ে ভর্তুকি বৃদ্ধিসহ হল গুলোতে খাবারের মান বৃদ্ধির করতে হবে। বিশ্ববিদ্যালয়ের সকল খাতে অতিরিক্ত ফি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন তা অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে। পরীক্ষা নিয়ন্ত্রক অফিসসহ বিশ্ববিদ্যালয়ের সকল দপ্তরে জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে হয়রানি নিরসণ করতে হবে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ব্যতিত অন্য সকল রাজনৈতিক পক্ষগুলোকে একটি প্লাটফর্মে নিয়ে এসে সকলের সহাবস্থান নিশ্চিত করতে হবে। ক্যাম্পাসের স্বৈরাচারী দোসরদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। শিক্ষার্থীদের বাধাহীনভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা নিশ্চিত করতে হবে। ক্যাম্পাসে র্যাগিং সম্পূর্ণভাবে নির্মূল করতে যথাযথ পদক্ষেপ নিতে হবে। সেশনজট নির্মূলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। মাদকমুক্ত ক্যাম্পাস নিশ্চিতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা নিশ্চিতসহ ক্যাম্পাসের সকল গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে। চিকিৎসা কেন্দ্রে আধুনিক চিকিৎসা নিশ্চিতে যথাযথ পদক্ষেপ নিতে হবে। আবাসিক হল ও ভবনগুলোতে দ্রুতগতির ওয়াইফাই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বিভাগের শ্রেণিকক্ষ সংকট নিরসণসহ নিয়মিত কেন্দ্রীয় লাইব্রেরি খোলা ও পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। যাতায়াতে ভোগান্তি নিরসণে পরিবহনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিশ্ববিদ্যালয় ডায়েরি ও ক্যালেন্ডারে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম অন্তর্ভুক্তসহ এবং বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে জিয়া স্মৃতি কমপ্লেক্স নির্মাণ করতে হবে।
দাবির প্রেক্ষিতে উপাচার্য বলেন, ' তোমাদের এ দাবিগুলো কোনো রাজনৈতিক নয় বরং শিক্ষার্থীদেরই প্রত্যাশার দাবি। শিক্ষার্থীদের কল্যাণে যে সমস্ত দাবি তোমরা দিয়েছো তা নিঃসন্দেহে পূরণ করার জন্য কাজ করা করবো।ইতোমধ্যেই ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করার জন্য নিরাপত্তা সেল গঠন করা হয়েছে এবং নিরাপত্তা সেলের সংখ্যা বাড়িয়েছি। শহিদ জিয়াউর রহমানের যে উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন সেটা আমরা একটা ছকে এনে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো। পূর্বে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হতো বছরে ২ বার, একাডেমিক কাউন্সিল মিটিং হতো দুই মাসে একবার। আমি সেটা প্রতিমাসে ১ বার করার পরিকল্পনা নিয়েছি। পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের কাজ সঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য মনিটরিং সেল গঠন করবো।
বিজ্ঞাপন
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান