মশিউরকে দেখতে হাসপাতালে ইবি ছাত্রদল ও শিবির


প্রকাশিত: ০৭:৫৯ ৩ নভেম্বর ২০২৪
দুর্বৃত্তদের হামলায় আহত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী মশিউর রহমানকে দেখতে গিয়েছেন শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
রবিবার ( ০৩ নভেম্বর) ঝিনাইদহ সদর হাসপাতালে মশিউরকে দেখতে যান শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুন। এদিকে ইবি শাখার ছাত্রশিবির সভাপতি এইচ. এম. আবু মুসা ও সেক্রেটারি মাহমুদুল হাসান আহত মশিউরের সাথে সাক্ষাৎ করেন।
আহত মশিউরকে দেখতে গিয়ে উভয় সংগঠনের নেতাকর্মীরা আহতকে সান্ত্বনা ও তার চিকিৎসার খোঁজ-খবর নিতে দেখা যায়। এ ঘটনার সাথে সংশ্লিষ্ট দোষীদেরকে দ্রুতসময়ের মধ্যে গ্রেফতার এবং সুষ্ঠু বিচারের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
উল্লেখ্য, ভুক্তভোগী মশিউর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০১৮-১৯ বর্ষের ছাত্র। গত ৩১ অক্টোবর রাতে টিউশন থেকে ফেরার পথে ঝিনাইদহের আরাপপুরে দুর্বৃত্তদের হামলায় জখম হন তিনি।তার হাটুর নিচে এবং পিঠে ধারালো চাপাতি দিয়ে আঘাত করা হয়। এছাড়াও হাতের কবজি, কনুই ও পা’সহ তার শরিরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়
বিজ্ঞাপন
- মাদক উদ্ধার ও অপরাধ নিয়ন্ত্রণে কৃতিত্ব সম্মাননা পেলেন ডিবি এসআই মতিউর
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন
- কৃষক থেকে খুচরা বাজারে আসতেই ১০ নিত্যপণ্যের দাম দ্বিগুণ: সিপিডির গবেষণা
- সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
- তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়, দাবি ছাত্রদল নেতার
- ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, তিন দেশের ১২ স্টেডিয়ামে মিলবে বিশ্বমঞ্চের রোমাঞ্চ
- নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদি আরবের নতুন সামুদ্রিক জোট
- ফের বাড়তে পারে বৃষ্টির দাপট, বেশ কিছু এলাকায় অতিভারী বর্ষণের শঙ্কা
- প্রধানমন্ত্রী পরিবারকে নিয়ে কটূক্তি: ডা. মুরাদকে আদালতে হাজিরের নির্দেশ
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- কেপ ভার্দের জয় নিয়ে সাহসী ভবিষ্যদ্বাণী, মেসির হার দেখছেন তিমুর লিসতের প্রেসিডেন্ট
- ভোট গণনায় অনিয়ম হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি সারজিস আলমের
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট বাড়তে পারে: গোলাম পরওয়ার
- ইউক্রেনের হামলায় জ্বালানি চাপে রাশিয়া, ভারত থেকে পেট্রল আমদানি শুরু
- পলাশবাড়ীতে বিএনপি-জামায়াত সংঘর্ষের পর ১৪৪ ধারা জারি
- কুষ্টিয়া হাসপাতালে অপারেশন থিয়েটার থেকে রোগীর বিচ্ছিন্ন পা নিখোঁজের অভিযোগ
- বরিশালে পুলিশের কাছ থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- জোটাকে স্মরণ করে আবেগাপ্লুত রোনালদো
- জাপানের দেওয়া পাঁচটি আধুনিক টহল বোট পেল বাংলাদেশ নৌবাহিনী