ইবিতে সভাপতি পদে নতুন ২ মুখ


প্রকাশিত: ০৪:৫৭ ২১ অক্টোবর ২০২৪
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফার্মেসী বিভাগের সভাপতি হিসেবে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান এবং কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি হিসেবে বাংলা বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামানকে মনোনীত করা হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান স্বাক্ষরিত আলাদা আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়। পুনরাদেশ না দেয়া পর্যন্ত সভাপতি হিসেবে তারা এ দায়িত্ব পালন করবেন। এ দায়িত্ব পালনের জন্য উভয়ই নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।
আদেশ সূত্রে জানা যায়, কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগে সভাপতি হিসেবে বাংলা বিভাগের অধ্যাপক ড. মোঃ রশিদুজ্জামান মনোনীত হয়েছে। তিনি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়ার স্থলাভিষিক্ত হন। এছাড়া ফার্মেসী বিভাগের সভাপতি হিসেবে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান একই বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল হকের স্থলাভিষিক্ত হয়েছেন।
দায়িত্ব পেয়ে নবনিযুক্ত সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, "প্রতিষ্ঠালগ্ন থেকেই ফার্মেসী বিভাগের অগ্রগতি চোখে পড়েনি। আমার শিক্ষকতার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিভাগের প্রত্যেকটি বিষয়কে ঢেলে সাজিয়ে উন্নতির সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার চেষ্টা করবো। সেশনজট নিরসনে কার্যকর পদক্ষেপ নিবো। গবেষণার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিবো। এছাড়া সকল প্রকার সৌজনপ্রীতি পরিহার করে যে শিক্ষক যে বিষয়ে দক্ষ সে বিষয় কোর্সের ক্লাস নেওয়া নিশ্চিত করবো। পাশাপাশি বিভাগে শিক্ষকের যে অপর্যাপ্ততা আছে তা পূরণে প্রশাসনের যতটুকু সহযোগিতা নেওয়া যায় তাই নেওয়ার চেষ্টা করবো।"
বিজ্ঞাপন
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- সৌন্দর্য ধরে রাখতে ইনজেকশনের ঘোর বিরোধী কারিনা, জানালেন কারণ!
- ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে