• বৃহস্পতিবার , ১৬ এপ্রিল, ২০২৬ | ২ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডাহুক নদীতের সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের দাবীতে কর্মহীন শ্রমিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ডাহুক নদীতের সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের দাবীতে কর্মহীন শ্রমিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় যে কয়েকটি নদীতে নুড়ি পাথর পাওয়া যায় তার মধ্যে অন্যতম ডাহুক নদী৷ গত কয়েক বছর আগে সমতল ভূমি থেকে পাথর উত্তোলন বন্ধ হয়ে গেলে বেকার হয়ে পড়ে কয়েক হাজার পাথর শ্রমিক৷ অনেকেই বাধ্য হয়ে পরিবর্তন করেছেন পেশা৷ তবে শ্রমিকদের একটি বড় অংশকে টিকিয়ে রেখেছে ডাহুক নদীর নুড়ি পাথর৷ কারন এই নদী থেকে ভেসে আসা নুড়ি পাথর উত্তোলন করে কোন রকম সংসার চালাচ্ছেন উপজেলার কয়েক হাজার পাথর শ্রমিক৷ তবে হঠাৎ করে পাথর উত্তোলনে প্রশাসন কতৃক নিষেধাজ্ঞা আরোপ করায় বেকার হওয়ার পথে এই সাধারণ শ্রমিকরা৷