অধ্যক্ষের অপসারণ দাবিতে ভজনপুরে মানববন্ধন

পঞ্চগড়ে ভজনপুর নগর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান কতৃক অবৈধ নিয়োগ বানিজ্য বাতিল ও তার অপসারণের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী।
আজ সোমবার (৫ মে)দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর নগর টেকনিক্যাল এন্ড বিএম কলেজে মাঠে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন তারা৷
এসময় উক্ত মানববন্ধন ও সমাবেশের বক্তারা বলেন, অত্র কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান দীর্ঘ দিন ধরে অনিয়ম ও দুর্নীতি করে আসছেন৷ তিনি নিয়মিত কলেজে উপস্থিত না হয়েও নিয়মিত বেতনভাতা উত্তোলনও করছেন৷ এছাড়া মোটা অংকের টাকার বিনিময়ে নিয়মনীতি তোয়াক্কা না করে জালিয়াতি করে কলেজে তার স্ত্রীসহ ৫ শিক্ষককে নিয়োগ প্রদান করেন। অথচ সেই ৫ শিক্ষকের নিয়োগ অবৈধ এবং তারা কোন দিন কলেজে আসেননি বলে অভিযোগ তাদের।
এছাড়া জমির মালিকরা কলেজ নির্মাণের জন্য জমি প্রদান করলে দীর্ঘ ২১ বছর অতিবাহিত হলেও কোন ক্ষতিপূরণ বা জমির মূল্য না পাওয়ায় প্রতিবাদ জানান। পাশাপাশি কলেজের অধ্যক্ষের অপসারণ ও তার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে তার বিচার দাবী জানান।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হামিদুল হাসান লাবু,স্কুল শিক্ষক আব্দুর রশিদ, তাসকিন পিন্টুসহ স্থানীয় গণ্যমান্যসহ বিভিন্ন পেশাজীবীর মানুষ।
খাদেমুল/এম এন পি
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- সাত বছরের সংসার ভাঙার গুঞ্জন সাবিলা নূরের, আলোচনায় নতুন সম্পর্কের অভিযোগ
- ফুটবলে নতুন চমক, হলুদ-লাল কার্ডের বদলে ‘ইলেকট্রনিক কার্ড’!
- ‘১৬ বছরে ১৬ সেকেন্ডও রাজপথে নামেননি খালিদুজ্জামান’:রাশেদ খাঁন
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- সড়ক ছেড়ে নৌপথে মাদক পাচার, ট্রলারে ইয়াবার চালান ছড়াচ্ছে সারা দেশে
- মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয়, বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার ২’-এর ঝড়
- মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ



