স্ত্রী-মেয়ে-শালি ও ভাগ্নির নগ্ন ভিডিও পর্নোগ্রাফি সাইটে বিক্রি করতেন গিয়াস


প্রকাশিত: ০৯:৪৮ ৭ নভেম্বর ২০২৬
নরসিংদীর পলাশে পরিবারের সদস্যদের গোপনে ধারণ করা আপত্তিকর ভিডিও বিভিন্ন আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ঘোড়াশাল পৌরসভার পাইকসা এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় বাসা থেকে পর্নোগ্রাফি তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও আলামত উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
পুলিশ ও গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, গিয়াস উদ্দিন দীর্ঘদিন ধরে নরসিংদীর মাধবদী এলাকায় পরিবারের সদস্যদের নিয়ে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। সেখানে স্ত্রী, মেয়ে, শালি ও ভাগ্নির আপত্তিকর ভিডিও তৈরি করে সেগুলো আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে অর্থের বিনিময়ে বিক্রি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
গোয়েন্দাদের দাবি, এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি উল্লেখযোগ্য পরিমাণ অর্থ আয় করতেন। এ ছাড়া তার ব্যাংক হিসাবেও সন্দেহজনক বড় অঙ্কের লেনদেনের তথ্য পাওয়া গেছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, প্রশাসনের নজরদারি এড়াতে সম্প্রতি মাধবদী ছেড়ে ঘোড়াশালের পাইকসা এলাকায় একটি নতুন ভবনে ভাড়া ওঠেন গিয়াস উদ্দিন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে পুলিশ।
পরে শুক্রবার সন্ধ্যায় পলাশ থানা-পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। গিয়াস উদ্দিন গাজীপুরের কালীগঞ্জ থানার ঘোনপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানের সময় বাসা থেকে পর্নোগ্রাফিসংক্রান্ত বিভিন্ন সরঞ্জাম ও আলামত উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কেনিয়ার ধর্মীয় গোষ্ঠীর নেতার ২০০ বছরের কারাদণ্ড, প্রাণ গেছে ১৯১ জনের
- স্ত্রী-মেয়ে-শালি ও ভাগ্নির নগ্ন ভিডিও পর্নোগ্রাফি সাইটে বিক্রি করতেন গিয়াস
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- শাহরুখের অনুরোধে বলিউডে প্রথম গান গাইলেন এড শিরান
- নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ তদন্তে বিসিবির স্বাধীন কমিটি
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, কারাগারে স্বামী
- মিরপুরে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৪
- ইসরায়েলি পর্যটকদের বিরুদ্ধে থাইল্যান্ডে বিক্ষোভ, ভিসার মেয়াদ কমানোর দাবি
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক




