রক্ত না পাওয়ার খবরে ছুটে গেলেন ইউএনও, করলেন নিজে রক্তদান

হাসপাতালে এক রক্ত শূন্যতা রোগীর জন্য জরুরী রক্ত প্রয়োজন কিন্তু রক্ত পাচ্ছে না, এই খবর পেয়ে হাসপাতালে ছুটে গিয়ে নিজে রক্তদান করে পাশে দাড়ালেন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বি।
শনিবার বিকেলে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছিয়া বেগম নামে ওই রক্তশূন্য অসুস্থ্য নারীকে রক্তদান করেন তিনি।
জানা গেছে, অসুস্থ্য আছিয়া বেগম জেলার তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের ঠুনঠুনিয়া এলাকার জয়নুল ইসলামের স্ত্রী। তিনি দীর্ঘ ধরে বিভিন্ন রোগে আক্রান্ত, সর্বশেষ তার শরীরে হিমোগ্লোবিনের পরিমান কমে যাওয়ায় তাকে রক্তদানের কথা জানান চিকিৎসকরা৷

জানা যায়, তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক সপ্তাহ ধরে ভর্তি রয়েছে আছিয়া নামে ওই রোগী। পরে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করলে তার শরীরে রক্তশূন্যতা দেখা দেয়। এবং তার হিমোগ্লোবিন পরিমাণ কমে গেছে এবং তাকে বাঁচাতে জরুরী প্রয়োজনে ৬ ব্যাগ রক্ত দানের কথা জানান চিকিৎসক৷ পরে তার রক্ত সংরক্ষণের জন্য তার স্বামী জয়নুল ইসলাম বিভিন্ন জনের সাথে যোগাযোগ করেন এবং তিনি জোগাড় করতে ব্যর্থ হন। এদিকে হঠাৎ এক রোগীর রক্ত লাগবে এবং রক্তের অভাবে অবস্থার অবনতি ঘটতে পারে এমন খবর পেয়ে হাসপাতালে ছুটে যান ইউএনও ফজলে রাব্বি। পরে তার রক্তের গ্রুপ মিলে যাওয়ায় তিনি নিজেই রক্তদান করেন ওই রোগীকে। এবং ওই রোগীর খোঁজখবর চিকিৎসক ও তার স্বামীর কাছে নেন এবং তাকে সহযোগিতা করার আশ্বাস দেন
এ সময় উপস্থিত সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল হাসান,তেতুলিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রুবেল আলম,তেতুলিয়া ইউপি প্রশাসনিক কর্মকর্তা হারুনু অর রশিদসহ তার অফিসের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা।
এবিষয়ে ওই রোগীর স্বামী জয়নুল ইসলাম বলেন, আমার বউয়ের রক্ত লাগবে ৬ ব্যাগ৷ আজকের মধ্যেই এক ব্যাগ রক্ত দিতে হবে তাকে হবে। পরে আমার ও আমার পরিবারের কারো সাথে আমার স্ত্রীর রক্তের গ্রুপ না মেলায় আমি বিভিন্ন জনের সাথে যোগাযোগ করি। কিন্তু রক্তদাতা না পাওয়ায় অনেক দুশ্চিন্তায় পড়ে ছিলাম। পরে হাসপাতাল থেকে জানানো হলো রক্ত পাওয়া গেছে,আমার স্ত্রীকে একজন রক্তদান করবেন। এসময় আমি জানতে পারি আমার স্ত্রীকে যিনি রক্ত দান করলেন তিনি আমাদের উপজেলার ইউএনও স্যার। স্যারের এমন সহানুভূতি পেয়ে আমি তার প্রতি কৃতজ্ঞ। তিনি শুধু রক্তদান করেই পাশে থাকেননি আমাদের। আমার স্ত্রীর চিকিৎসার জন্য সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। এবং খোঁজখবর নিয়েছেন। আমার কোন প্রয়োজন হলে তাকে জানাতে বলেছেন।
এদিকে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বি জানান, আমি একজন রক্তদাতা। আমি এর আগেও কয়েকবার রক্তদান করেছি। আমি হঠাৎ খবর পেলাম এক অসহায় রোগীর জরুরী রক্ত প্রয়োজন। তাই রক্তদান করেছি৷ রোগীর কোন সমস্যা বা আর্থিক কোন সহযোগিতা চাইলে তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- পদত্যাগপত্র জমা দিতে সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
- আশুলিয়ায় আওয়ামী লীগের আতাল এখন বিএনপি নেতা
- দুই ভাই-বোন চেয়ারম্যান, বাড়ছে দুই প্রাইভেট ব্যাংকের খেলাপি ঋণ
- মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ঘরে বসেই বিনামূল্যে উপভোগ করুন পপ কুইন শাকিরার লাইভ কনসার্ট
- থাইল্যান্ডের ব্যাংককে জরুরি অবস্থা জারি, আকস্মিক বন্যায় বিপর্যস্ত রাজধানী
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর





