পঞ্চগড়ে পরিত্যক্ত কাউন্টার থেকে যুবকের মরদেহ উদ্ধার

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় একটি পরিত্যক্ত কাউন্টার থেকে সন্তোষ রায় (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৫ নভেম্বর) সকালে দেবীগঞ্জ থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত সন্তোষ রায়ের বাড়ি উপজেলার চিলাহাটি ইউনিয়নের বানিয়াপাড়ার তিনপুল এলাকায়। তার বাবা সুশীল চন্দ্র রায়।
স্থানীয় ও পরিবহন সূত্রে জানা যায়, রবিবার (২৪ নভেম্বর) রাতে সন্তোষ রায় ঢাকার নবীনগর থেকে দেবীগঞ্জ স্পেশাল নামে একটি নৈশকোচে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেন। সোমবার ভোরে বাসটি দেবীগঞ্জ স্ট্যান্ডে পৌঁছালে সকল যাত্রী নেমে যান। কিছুক্ষণ পর পরিবহন শ্রমিকরা একটি পরিত্যক্ত কাউন্টারের মেঝেতে সন্তোষকে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখেন।
দেবীগঞ্জ থানার ওসি সোয়েল রানা জানান, মরদেহটি উদ্ধার করে দেবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। **ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।**
নিহতের পরিবারের সদস্যরা জানান, সন্তোষ রায় দীর্ঘদিন ধরে ঢাকার নবীনগরে বিভিন্ন যানবাহন চালাতেন এবং হাঁপানি রোগে ভুগছিলেন। তবে তার মৃত্যুর কারণ নিয়ে তারা নিশ্চিত নন।
দেবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক **জ্যোতিষ্ময় রায়** জানান, মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে বোঝা যায়নি। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
ওসি সোয়েল রানা বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- মদিনায় ড্রোন হামলার নিন্দায় ওআইসি, সংহতি জানাল আরব দেশগুলো
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- তৃণমূল থেকে মন্ত্রিসভা মীর শাহে আলমের রাজনৈতিক সংগ্রাম ও উত্থানের উপাখ্যান
- শুটিংয়ে দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন, কেবিসি মঞ্চে ঘটে গেল বিপত্তি
- সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি
- আসামে রেলস্টেশন থেকে বাংলাদেশি সন্দেহে ৯ নাগরিক আটক
- পদত্যাগপত্র জমা দিতে সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
- আশুলিয়ায় আওয়ামী লীগের আতাল এখন বিএনপি নেতা
- দুই ভাই-বোন চেয়ারম্যান, বাড়ছে দুই প্রাইভেট ব্যাংকের খেলাপি ঋণ
- মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- চিত্রনায়িকা শাবানার সংগ্রাম, সাফল্য ও রুপালি পর্দা ছাড়ার গল্প
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী





