• শুক্রবার , ১৭ এপ্রিল, ২০২৬ | ৩ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশজুড়ে

মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও অনিয়মের অভিযোগে গণশুনানি

মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও অনিয়মের অভিযোগে গণশুনানি

নিয়োগ বাণিজ্যের মাধ্যমে অর্ধ কোটি টাকার বেশি আত্মসাৎ, মাদরাসায় অনুপস্থিত থাকাসহ নানান অনিয়মের অভিযোগে। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার চর চতিলা আলিম মাদরাসার অধ্যক্ষ মো. শফিকুল ইসলামের উপস্থিতিতে গনশুনানি অনুষ্ঠিত হয়। চর চতিলা আলিম মাদরাসার হলরুমে শনিবার সকাল ১০টায় গনশুনানি অনুষ্ঠিত হয়। গনশুনানিতে অংশ নেন অত্র মাদরাসার গভর্নিং বডির সাবেক সভাপতি ডা. মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেনসহ চতিলা, বিলডগা, বনমালী, জোতবাগল, চক্কাশী গ্রামের শতাধিক মানুষ।