কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের


প্রকাশিত: ০৬:২০ ১৩ অক্টোবর ২০২৬
অভিনয়ের সুযোগ দেওয়ার বিনিময়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব পেয়েছিলেন বলে অভিযোগ করেছেন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী নীতি টেলর। সম্প্রতি এক সাক্ষাৎকারে দক্ষিণি সিনেমায় কাজ করার সময়কার এই অভিজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি সাবেক প্রেমিকের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগও তুলেছেন অভিনেত্রী।
নীতি জানান, ক্যারিয়ারের শুরুর দিকে দক্ষিণি সিনেমায় অভিনয় করতেন তিনি। তখন মাত্র দুটি সিনেমায় কাজ করেছেন। সেই সময় তাঁর প্রথম সিনেমার পরিচালক নতুন একটি ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন।
তবে অভিনেত্রীর অভিযোগ, ফোনে ওই পরিচালক জানান, নতুন ছবিতে কাজ করতে হলে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে হবে।
এমন প্রস্তাব শুনে হতবাক হয়ে যান নীতি। সঙ্গে সঙ্গে ফোন কেটে পরিচালকের নম্বর ব্লক করে দেন। পরে মাকে ফোন করে পুরো ঘটনা জানান তিনি।
অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, ওই পরিচালক বয়সে অনেক বড় ছিলেন। তাঁকে অন্য নারীদের সঙ্গে দেখলেও নিজের কাছে এমন প্রস্তাব আসবে, তা কখনো কল্পনা করেননি তিনি।
এদিকে ব্যক্তিগত জীবনের একটি তিক্ত অভিজ্ঞতাও প্রকাশ করেছেন নীতি টেলর। তাঁর অভিযোগ, সাবেক প্রেমিক তাঁকে নিয়মিত মানসিক নির্যাতন করতেন। একপর্যায়ে সিগারেট দিয়ে শরীর পুড়িয়ে দেওয়া এবং চড় মারার ঘটনাও ঘটে।
নীতি জানান, সাবেক প্রেমিকের জন্মদিনের রাতে সহিংস আচরণের শিকার হওয়ার পরই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন তিনি।
অতীতের এসব ঘটনা স্মরণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী। তবে তাঁর অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট পরিচালক কিংবা সাবেক প্রেমিকের বক্তব্য পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




