৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা


প্রকাশিত: ০৬:৩৭ ১৪ অক্টোবর ২০২৬
বলিউড সুপারস্টার সালমান খান এবার ব্যক্তিগত জীবনের এক বিশেষ ইচ্ছার কথা প্রকাশ করেছেন। ৬০ বছর বয়সে এসে বাবা হওয়ার আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন এই অভিনেতা। জীবনের কোনো একপর্যায়ে নিজের সন্তানের বাবা হওয়ার অভিজ্ঞতা নিতে চান তিনি।
সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমের প্রথম পর্বে অংশ নিয়ে এসব কথা বলেন সালমান। বিষয়টি নিয়ে ১৩ অক্টোবর প্রতিবেদন প্রকাশ করে ভ্যারাইটি ইন্ডিয়া।
অনুষ্ঠানে করণ জোহর জানতে চান, ভাতিজা-ভাতিজিদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসলেও নিজের সন্তান না থাকার অভাব অনুভব করেন কি না। জবাবে সালমান স্বীকার করেন, নিজের সন্তান পাওয়ার ইচ্ছা তাঁর রয়েছে।
আলোচনায় পরিবার, মানসিক নির্ভরতা ও জীবনে আপনজনের প্রয়োজনীয়তার কথাও উঠে আসে। তবে বাবা হওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো পরিকল্পনা বা সময়সীমা জানাননি অভিনেতা।
এদিকে অনুষ্ঠানের প্রচারঝলকে সালমানকে নিয়ে পুরোনো একটি প্রশ্ন আবারও করেন করণ। অভিনেতা এখনো কুমার কি না, জানতে চাইলে মজা করে সালমান বলেন, ‘কন্ট্রোল ভাই, কন্ট্রোল।’
সালমানের ব্যক্তিত্বের পরিবর্তন নিয়েও কথা বলেন করণ। তাঁর মতে, আগের তুলনায় অভিনেতা এখন অনেক বেশি শান্ত ও সংযত। জবাবে সালমান জানান, অন্যদের এত দিন যেসব পরামর্শ দিয়েছেন, এবার সেগুলো নিজের জীবনে মেনে চলার সময় এসেছে।
দীর্ঘদিন ধরে সালমান খানের বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহল রয়েছে। এবার বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করে সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করলেন বলিউডের এই তারকা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব




