৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ


প্রকাশিত: ১২:১০ ৫ সেপ্টেম্বর ২০২৪
দীর্ঘ ১৮ বছর পর স্বনামে ফিরলো গোপালপুর উপজেলার এইচবি আব্দুস সালাম পিন্টু কলেজ। প্রতি বছর পরীক্ষায় ভালো ফলাফল করা সত্বেও বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর নামে কলেজের নামকরণ থাকায় এমপিও থেকে বঞ্চিত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটি। এমনকি ন্যূন্যতম সরকারি সাহায্য সহযোগিতা পায়নি দীর্ঘ দিন ধরে শিক্ষক, কর্মচারি ও দরিদ্র শিক্ষার্থীরা।
জানা যায়, গোপালপুর উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার দূরে হাদিরা ইউনিয়নের বৈরাণ নদের তীরে ১৯৯৯ সালে কলেজটি প্রতিষ্ঠা করেন বিএনপি নেতা এডভোকেট আব্দুস সালাম পিন্টু। প্রায় ১৫ লক্ষ টাকা আর্থিক অনুদান দিয়ে তিনি প্রতিষ্ঠাতা দাতা সদস্য হন। পরে ২০০১ সালে সালাম পিন্টু শিক্ষা উপমন্ত্রী হওয়ার পর কলেজটি পাঠদানের সরকারি অনুমতি পায়। ২০০৩ সালে কলেজটি একাডেমিক স্বীকৃতি লাভ করে এবং ২০০৫ সালে এমপিও লাভের যোগ্যতা অর্জন করেন। পরের বছর কলেজটি এমপিও তালিকাভূক্ত হয়। কিন্তু ২০০৬ সালে শেষ দিকে দেশে রাজনৈতিক অস্থিরতা দেখা দিলে এমপিও কার্যক্রম স্থগিত হয়ে যায়। এরপর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে বিএনপি নেতা এভভোকেট আব্দুস সালাম পিন্টুর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের হয়। সেই বানোয়াট মামলায় তিনি অন্তরীন হন। এরপর লীগের নেতাকর্মীরা বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টুর অনুসারিদের বিরুদ্ধে বহু গায়েবী মামলা দিয়ে হয়রানি করেন। আওয়ামীলীগ নেতাকর্মীদের রোষানলে পড়ে এইচবি আব্দুস সালাম পিন্টু কলেজ।
কলেজের সিনিয়র শিক্ষক সুলতান মাহমুদ জানান, লীগের নেতারা প্রকাশ্য দিবালোকে কলেজ আঙ্গিনার মূল্যবান বহু গাছপালা কেটে নিয়ে যায়। কলেজ গুদামে রাখা ঢেউটিন বিক্রি করে দেয়। কয়েকজন শিক্ষককে কলেজে আসতে বাধা দেয়। তারা কলেজের নাম পাল্টে নামকরণ করেন হাদিরা-ভাদুড়িচর কলেজ। তারা জোর করে গভর্নিং বডির পদ দখল করে নেয়। এমপিও করার নামে শিক্ষক কর্মচারিদের নিকট থেকে তিন দফায় লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। কিন্তু এমপিও হয়নি। টাকাও ফেরত দেয়নি। এদিকে শিক্ষা বোর্ড ও শিক্ষা অধিদপ্তরে কলেজের নাম হাদিরা-ভাদুড়িচর কলেজ এবং এইচ-বি আব্দুস সালাম পিন্টু কলেজ উভয় নাম থাকায় নামের বিভ্রাটের দরুন নতুন করে এমপিও তালিকাভূক্ত হয়নি।
এলাকার শিক্ষা হিতৈষী হুমায়ুন কবীর তালুকদার জানান, দুর্গম এলাকায় প্রতিষ্ঠিত কলেজটিতে দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠির শিক্ষার্থীরা পড়ালেখা করে। অনেকটা বিনা বেতনেই তারা পড়ালেখার সুযোগ পায়। কিন্তু বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু কলেজটির প্রতিষ্ঠাতা হওয়ায় এবং তার নামে কলেজের নামকরণ থাকায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেড় যুগেও শিক্ষা মন্ত্রণালয় কলেজটি এমপিওভূক্ত করেনি। তিনি অতিদ্রুত কলেজটিকে এমপিওভূক্ত করার দাবি জানান।
কলেজের গভর্নিং বডির সদস্য এবং হাদিরা ইউনিয়ন বিএনপির সভাপতি আজাহার আলী জানান, প্রতিষ্ঠাকাল থেকেই কলেজের পড়ালেখার মান খুব ভালো। ফলাফল ও সাড়া জাগানোর মতো। শুধু নামকরণের কারণে কলেজটি বৈষম্যের শিকার হয়েছে। এমতাবস্থায় গত সোমবার এলাকার ক্ষুব্দ জনতা হাদিরা-ভাদুড়িচর কলেজ নামকরণের সাইনবোর্ড নামিয়ে একাডেমিক ভবনে এইচ-বি আব্দুস সালাম পিন্টু কলেজ সাইনবোর্ড প্রতিস্থাপন করেছেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিদ্দীকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যবসায়ীদের কাছে ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী
- প্রথম দিনেই ৯৫ কোটি, বক্স অফিসে রেকর্ড গড়ল ‘দৃশ্যম ৩’
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- ভারত-ব্রাজিল ঐতিহাসিক লড়াই আজ, খেলা দেখবেন যেভাবে
- তাইজে হুথিদের লক্ষ্য করে ৭১ হামলার দাবি ইয়েমেনি বাহিনীর
- রূপপুরে যাচ্ছে ইউরেনিয়ামের চালান, নিরাপত্তায় সেনাবাহিনী
- মদিনায় ড্রোন হামলার নিন্দায় ওআইসি, সংহতি জানাল আরব দেশগুলো
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- তৃণমূল থেকে মন্ত্রিসভা মীর শাহে আলমের রাজনৈতিক সংগ্রাম ও উত্থানের উপাখ্যান
- শুটিংয়ে দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন, কেবিসি মঞ্চে ঘটে গেল বিপত্তি
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী
- নাসীরুদ্দীন পাটোয়ারীর পরিকল্পিত ব্যক্তি আক্রমণের শিকার মির্জা আব্বাস: রাশেদ খাঁন
- আর্জেন্টিনার জার্সিতে আবারও দেখা যেতে পারে মেসিকে, হতে পারে বিদায়ী ম্যাচ
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার




