ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষার্থীরা


প্রকাশিত: ১২:৩৯ ২ সেপ্টেম্বর ২০২৪
মূল সড়ক থেকে বিদ্যালয় পর্যন্ত ১০০মিটারেরও কম রাস্তা না থাকায়, ক্ষেতের আইল পাড়িয়ে বিদ্যালয়ে পৌঁছাতে ভোগান্তি পোহাতে হচ্ছে। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদাশিমলা ইউনিয়নের শিমলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের। বিদ্যালয়টি ১৯৮৮সালে প্রতিষ্ঠিত হয়।

বোরো মৌসুমে ক্ষেতের আইলে সেচের ড্রেণ থাকা ও বর্ষা মৌসুমে আইলে পানি উঠায়। পা পিছলে পড়ে যাওয়া,কাপড় ভিজিয়ে বিদ্যালয়ে পৌঁছানো, বই পানিতে পড়ে যাওয়াসহ নানা বিড়ম্বনায় পড়তে হয় বলে অভিযোগ জানান শিশু শিক্ষার্থীরা। বিদ্যালয়ের পাশে অনেক বসতি থাকায় তাদের একই ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। তারা দ্রুত এইটুকু সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন।

খামার শিমলা বৃদ্ধ আব্দুস ছামাদ জানান, সামান্য একটু সড়ক না থাকায় বাচ্চাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়, এখানে দ্রুত সড়ক নির্মাণ করলে শিক্ষার্থীরাসহ স্থানীয়রাও ভোগান্তি থেকে মুক্তি পাবে। প্রশাসন উদ্যোগ নিয়ে দ্রুত রাস্তা বানিয়ে দিবে এটাই আমাদের দাবি।
বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি আকছের আলী ভোগান্তির কথা স্বীকার বলেন, আগেও অনেকবার এই রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়েছি। মূলত জমির মালিকদের বাধা সৃষ্টি কারনেই রাস্তা বানানো যায়নি।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসিমা আক্তার বলেন, মূল সড়ক পর্যন্ত যেতে ছাত্রদের অনেক সমস্যায় হয়। আমার বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি সন্তোষজনক, দ্রুততম সময়ে রাস্তাটি বানানো হলে ছাত্র আরো বাড়বে । বিদ্যালয়ের আরেকটা ভবন ও ওয়াশব্লক নির্মাণ জরুরী। জমিগুলো আমাদের আত্মীয়ের। তাদের সাথে আলোচনা করবো।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মফিজুর রহমান বলেন, এটুকু রাস্তা না থাকায় ঐ বিদ্যালয়ে যেতে আমাদেরও সমস্যা হয়। শিক্ষার্থীদের সুবিধার্থে, ইউএনও মহোদয় যেহেতু প্রশাসনিক প্রধান তাকে বিষয়টি অবগত করবো।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যবসায়ীদের কাছে ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী
- প্রথম দিনেই ৯৫ কোটি, বক্স অফিসে রেকর্ড গড়ল ‘দৃশ্যম ৩’
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- ভারত-ব্রাজিল ঐতিহাসিক লড়াই আজ, খেলা দেখবেন যেভাবে
- তাইজে হুথিদের লক্ষ্য করে ৭১ হামলার দাবি ইয়েমেনি বাহিনীর
- রূপপুরে যাচ্ছে ইউরেনিয়ামের চালান, নিরাপত্তায় সেনাবাহিনী
- মদিনায় ড্রোন হামলার নিন্দায় ওআইসি, সংহতি জানাল আরব দেশগুলো
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- তৃণমূল থেকে মন্ত্রিসভা মীর শাহে আলমের রাজনৈতিক সংগ্রাম ও উত্থানের উপাখ্যান
- শুটিংয়ে দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন, কেবিসি মঞ্চে ঘটে গেল বিপত্তি
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী
- নাসীরুদ্দীন পাটোয়ারীর পরিকল্পিত ব্যক্তি আক্রমণের শিকার মির্জা আব্বাস: রাশেদ খাঁন
- আর্জেন্টিনার জার্সিতে আবারও দেখা যেতে পারে মেসিকে, হতে পারে বিদায়ী ম্যাচ
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার




