বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ


প্রকাশিত: ০৪:৩৯ ১৩ অক্টোবর ২০২৬
আবুধাবি টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৪৭৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে বিপাকে পড়েছে আফগানিস্তান। পঞ্চম দিনের শুরুতেই ফিল্ডারের ছোড়া বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়তে হয়েছে আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদিকে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনের তৃতীয় ওভারে ঘটে এ ঘটনা। মেহেদী হাসান মিরাজের করা ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেওয়ার সময় ফিল্ডারের থ্রো হাশমতউল্লাহর পায়ের প্যাডে লাগে।
আঘাতের পর খুঁড়িয়ে হাঁটতে থাকেন ২০ রানে ব্যাট করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়েন এই ব্যাটার।
তাঁর পরিবর্তে ক্রিজে আসেন ইকরাম আলীখিল।
এর আগে চতুর্থ দিনের খেলা শেষে আফগানিস্তানের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৩২ রান। মূল প্রতিবেদন প্রকাশের সময় ৫৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৯ রান করেছিল দলটি।
তখন বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল আরও ৭ উইকেট। তবে হাশমতউল্লাহর চোট কতটা গুরুতর এবং তিনি আবার ব্যাটিংয়ে ফিরতে পারবেন কি না, তা জানা যায়নি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প



