ফুটবল বিশ্বকাপ নিয়েও রাজনীতি? বিশ্বকাপ ভেন্যু বদলে দেওয়ার হুমকিতে ট্রাম্প


প্রকাশিত: ১২:০৬ ২৭ সেপ্টেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্রে আগামী বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। কিন্তু এর আগেই ম্যাচ আয়োজন নিয়ে সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের যেসব শহরকে তিনি “ঝুঁকিপূর্ণ” বা “উগ্র বামপন্থীদের নিয়ন্ত্রিত” মনে করেন, সেসব জায়গায় বিশ্বকাপের ম্যাচ রাখা হবে না। প্রয়োজনে ভেন্যু অন্য শহরে সরিয়ে নেওয়া হবে।
২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার ১৬ শহরে হবে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ১১টি শহরকে ভেন্যু হিসেবে নির্ধারণ করেছে ফিফা। সূচি অনুযায়ী, সান ফ্রান্সিসকোর লেভিস স্টেডিয়ামে ও সিয়াটলের লুমেন ফিল্ডে ছয়টি করে ম্যাচ হওয়ার কথা রয়েছে। কিন্তু ঠিক এই দুই ভেন্যুর নাম উল্লেখ করে ট্রাম্প বলেছেন,
“এই শহরগুলোতে উগ্র বামপন্থী আছে, যারা জানে না তারা কী করছে। যদি কোনো শহর সামান্য হলেও বিপজ্জনক মনে হয়, আমরা সেখানে ম্যাচ হতে দেব না। প্রয়োজনে অন্য শহরে সরিয়ে নেব। আশা করি সেটা হবে না।”
বিশ্বকাপের আয়োজক দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় ভূমিকা রাখছে। এমন অবস্থায় ট্রাম্পের এই সতর্কবার্তা বড় ধরনের বিতর্ক তৈরি করেছে। বিশেষ করে সান ফ্রান্সিসকো ও সিয়াটল স্থানীয় কর্তৃপক্ষের কাছে নিরাপদ হিসেবে বিবেচিত হলেও ট্রাম্প তাদের নিয়ে প্রশ্ন তুলেছেন।
এদিকে শিকাগোতে বিশ্বকাপের কোনো ম্যাচ না থাকলেও, ট্রাম্প সেখানে ফেডারেল সেনা পাঠানোর হুমকি দিয়েছেন। তার দাবি, ফুটবলের বৈশ্বিক আসরটি নির্বিঘ্ন ও সফলভাবে আয়োজন করতেই এই পদক্ষেপ নিতে চাইছেন তিনি।
আগামী ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে। এরপর চূড়ান্ত সূচি প্রকাশ করবে ফিফা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিনে সারা দেশে দোয়া ও মিলাদ করবে বিএনপি
- জ্বালানির জন-মালিকানা: বাংলাদেশের ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে সাভারে নীতি সংলাপ
- চট্টগ্রামে গ্যাস না পেয়ে সিএনজি অটোরিকশা চালকদের সড়ক অবরোধ
- স্ক্রিনশট ফাঁস করে কুরুচিকর মন্তব্যের জবাব দিলেন অভিনেত্রী বাঁধন
- বিএনপি ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা
- ১৭ রানে পিছিয়ে থেকে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ, চাপে অস্ট্রেলিয়া
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- সরকার নয়, রাষ্ট্রের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করলে কঠোর পদক্ষেপ: তথ্য প্রতিমন্ত্রী
- আদালতে এসে জামিন পেলেন তানজিন তিশা
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- সাদিক কায়েম কি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন? গুঞ্জনের বিষয়ে যা জানাল দল
- ম্যারাডোনা থেকে মেসি: ৪০ বছরের ব্যবধানে ইংল্যান্ডের বিপক্ষে একই ২-১ জয়ের ইতিহাস
- অনার্স পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা, মেধাবীদের জন্য স্কলারশিপের ঘোষণা প্রধানমন্ত্রীর
- অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন দীঘি !
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- লামিনে ইয়ামালের সাফল্যের পেছনে দাদির ত্যাগের গল্প, যেভাবে বদলে গেল জীবন
- প্রথমবারের মতো হাইড্রোজেনচালিত ট্রেন চালু করল ভারত
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের




