রুডিগার ছাড়া রিয়ালের রক্ষণভাগে আতঙ্ক!


প্রকাশিত: ১২:৩০ ১৩ সেপ্টেম্বর ২০২৫
রিয়াল মাদ্রিদের রক্ষণভাগে বড় ধাক্কা এসেছে। অনুশীলনের সময় বাঁ পায়ের মাংসপেশিতে মারাত্মক চোট পেয়েছেন জার্মান সেন্টারব্যাক আন্তোনিও রুডিগার। এ কারণে অন্তত আড়াই থেকে তিন মাস মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।
স্প্যানিশ দৈনিক এএস এবং মার্কা জানিয়েছে, রুডিগারের চোট গুরুতর। রিয়ালের মেডিকেল টিমের প্রাথমিক ধারণা, ডিসেম্বরের আগে মাঠে ফেরা সম্ভব হবে না। স্ক্যানের পর ক্লাব এক বিবৃতিতে নিশ্চিত করেছে, তাঁর বাঁ পায়ের রেক্টাস ফেমোরিস মাসল-এ ইনজুরি ধরা পড়েছে।
৩২ বছর বয়সী রুডিগার গত মৌসুমেও চোটের সঙ্গে লড়াই করেছেন, যদিও তখন ৫৫ ম্যাচ খেলেছিলেন তিনি। এবারের মৌসুমে লা লিগায় মাত্র এক ম্যাচ খেলেই আবারও চোটে পড়লেন। রুডিগারের ইনজুরির ঘটনায় জাবি আলোনসোর অধীনে রিয়াল কোচিং অধ্যায়ের প্রথম বড় ধাক্কা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।
এ চোটের কারণে শুধু আজ রাতের রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লা লিগা ম্যাচ নয়, আগামী সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে মার্শেইয়ের বিপক্ষে ম্যাচেও থাকছেন না তিনি। পাশাপাশি ২৭ সেপ্টেম্বরের মাদ্রিদ ডার্বি এবং অক্টোবরে এল ক্ল্যাসিকোতেও পাওয়া যাবে না এই অভিজ্ঞ ডিফেন্ডারকে।
রক্ষণে দাভিদ আলাবা, রাউল আসেনসিও, এদের মিলিতাও ও ডিন হাউসেন থাকলেও রুডিগারের অভিজ্ঞতা ও স্থিতিশীলতার বিকল্প নেই বলে মনে করছে রিয়াল শিবির। ফলে দলের রক্ষণভাগে বড় চাপের মুখে পড়বেন কোচ আলোনসো।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- ১ পয়সাও অতিরিক্ত বাসভাড়া নিলে বাতিল হবে রুট পারমিট
- স্কুলের সামনে শটগান নিয়ে কিশোরের হামলা, আহত ১১ শিক্ষার্থী
- রিমান্ডে নতুন তথ্য দিলেন প্রথম স্ত্রী, মরিয়মের মৃত্যু মামলায় তদন্তে বাড়ছে গুরুত্ব
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ




