এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ, একাদশে থাকছেন যাঁরা


প্রকাশিত: ০২:৫৬ ১১ সেপ্টেম্বর ২০২৫
এশিয়া কাপের পর্দা উঠেছে দুই দিন আগে। তবে বাংলাদেশের জন্য আসল লড়াই শুরু হচ্ছে আজ। আবুধাবিতে নিজেদের প্রথম ম্যাচে লিটন দাসের নেতৃত্বে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও হংকং। প্রথম ম্যাচেই কেমন হতে পারে লাল–সবুজ শিবিরের একাদশ?
ব্যাটিংয়ে ওপেনার হিসেবে নামবেন তানজিদ হাসান ও পারভেজ হোসেন। চলতি বছর এই দুই তরুণই ছক্কা হিটিংয়ে দারুণ নজর কেড়েছেন। তানজিদের ব্যাটে এসেছে ২৩ ছক্কা, পারভেজ মেরেছেন ২২টি। বলা যায়, দুজনের মধ্যেই চলছে এক অঘোষিত প্রতিযোগিতা।
তিন নম্বরে থাকছেন অধিনায়ক লিটন দাস। শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস—সর্বশেষ দুই সিরিজেই সিরিজসেরা হয়েছেন তিনি। চলতি বছর ১৫ ম্যাচে ৩২.০৭ গড়ে করেছেন ৪১৭ রান, যেখানে ১৯টি ছক্কা হাঁকিয়েছেন লিটন। স্ট্রাইক রেটও চোখে পড়ার মতো—১৩৫.৩৮।
চার নম্বরে সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি তাওহিদ হৃদয়ের। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে কিছুটা ছন্দহীন থাকলেও সামর্থ্যের বিচারে তিনি দলের অন্যতম ভরসা। ফলে অলরাউন্ডার সাইফ হাসানের একাদশে থাকার সম্ভাবনা কম।
মিডল অর্ডারে থাকবেন বাঁহাতি শামীম হোসেন ও উইকেটকিপার ব্যাটসম্যান জাকের আলী। দুজনেরই জায়গা প্রায় নিশ্চিত। বাঁহাতি শামীম ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং ও দুর্দান্ত ফিল্ডিংয়েও রাখতে পারেন ভূমিকা।
সাত নম্বরে নামতে পারেন অলরাউন্ডার মেহেদী হাসান। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর স্ট্রাইক রেট মাত্র ১০০.২৫—যা দলের রান তোলার গতি বাড়াতে কিছুটা অস্বস্তির কারণ।
বোলিং বিভাগে দুই স্পিনার ও তিন পেসার নিয়েই নামতে পারে বাংলাদেশ। মেহেদীর সঙ্গে আরেক স্পিনার হিসেবে থাকবেন লেগ স্পিনার রিশাদ হোসেন। ব্যাট হাতেও তিনি কিছু অবদান রাখতে সক্ষম।
পেস আক্রমণে আছেন মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। তাঁদের সঙ্গে জায়গা পেতে পারেন তানজিম হাসান। ব্যাটিংয়েও কার্যকর ভূমিকা রাখতে পারেন তানজিম। যদিও দলে আছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও পেসার শরীফুল ইসলাম, তবে বর্তমান ফর্মে তানজিমই এগিয়ে।
সম্ভাব্য একাদশ
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- মালিক বা দোকানদার নেই, টাকা রেখে নিজেই চা বানিয়ে খেতে হয় যে দোকানে
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে আজ জামায়াতের সংবাদ সম্মেলন
- প্রশ্মিতাকে বিয়ের দুই বছর পর বাবা হলেন অনুপম রায়
- ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্ত আবাহনী, তবে নতুন মৌসুম ঘিরে শঙ্কা
- দিল্লিতে প্রথমবার তালেবানের ‘বিজয় দিবস’ অনুষ্ঠান, উপস্থিত ভারতীয় প্রতিনিধিরাও
- নারীদের জন্য চালু হলো পিংক বাস সার্ভিস, চলবে ঢাকা-চট্টগ্রাম-বগুড়ায়
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- লামিনে ইয়ামালের সাফল্যের পেছনে দাদির ত্যাগের গল্প, যেভাবে বদলে গেল জীবন
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- 'মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না': বলিউডের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহ্র কটাক্ষ
- সংস্কার ছাড়া চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ সম্ভব নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- গোল্ডেন বুট এমবাপ্পের, গোল্ডেন বল স্পেনের রদ্রির, সিলভার বল পেলেন মেসি




