পান্তকে একাদশে না রাখার কারণ জানালেন গম্ভীর!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০১:৪৯ ১৩ ফেব্রুয়ারী ২০২৫
সদ্য সমাপ্ত ইংল্যান্ড সিরিজে ভারতীয় দলের ব্যাটিং অর্ডারে দেখা গেছে বড় ধরনের পরিবর্তন। অপ্রত্যাশিত এই সিদ্ধান্তে ভারতীয় সমর্থকদের একাংশ বেশ হতাশ। এমনকি কেএল রাহুলের আগেও ব্যাটিংয়ে নামানো হয়েছে অক্ষর প্যাটেলকে। এতে করে অনেকেই ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের সিদ্ধান্তের সমালোচনা করছেন।
তবে এসব সমালোচনায় কান দিতে রাজি নন গম্ভীর। তিনি মনে করেন, ক্রিকেট এভাবেই খেলা উচিত এবং দলের প্রয়োজন অনুযায়ী যে কোনো খেলোয়াড়কে বিভিন্ন পজিশনে খেলানো যেতে পারে।
"ক্রিকেট তো এভাবেই খেলার কথা। জানি, অনেক লোক এটা নিয়ে কথা বলছে। তবে খেলাটা আমাদের এভাবেই খেলতে হবে। ব্যাপারটি শুধু ব্যাটিং অর্ডারের নয়, বরং কে ‘ইম্প্যাক্ট’ তৈরি করতে পারে, সেটাই গুরুত্বপূর্ণ।"
এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সিরিজে ভারতীয় সমর্থকরা ব্যাটিং অর্ডারের এমন পরিবর্তন প্রত্যাশা করেননি। তবে গম্ভীর ব্যাখ্যা দিয়েছেন, কেন তিনি মিডল অর্ডারে বাঁহাতি ব্যাটার খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন।
"ব্যাটিং অর্ডারের প্রথম পাঁচজনই কেন ডানহাতি হতে হবে? আমরা শুধু গড় বা পরিসংখ্যান দেখি না, বরং বিবেচনা করি কে কোন পজিশনে ভালো পারফর্ম করতে পারে। অক্ষর দুর্দান্ত খেলছে এবং সুযোগ পেলে নিজেকে প্রমাণ করেছে।"
অন্যদিকে, ঋষভ পান্তকে একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে। তার পরিবর্তে কিপার হিসেবে সুযোগ পেয়েছেন কেএল রাহুল।
"এই মুহূর্তে, কেএল আমাদের এক নম্বর উইকেটকিপার এবং সে পারফর্ম করেছে। স্কোয়াডে একই মানের দুইজন কিপার থাকলে দুজনকেই একসঙ্গে খেলানো সম্ভব নয়। যখনই যে সুযোগ পাবে, সে তৈরি থাকবে। আপাতত একাদশে থাকছে কেএল।"
ভারতীয় দলে ব্যাটিং ও কিপিং পজিশনে এই পরিবর্তন কতটা কার্যকরী হবে, তা সময়ই বলে দেবে। তবে সমর্থকদের প্রত্যাশা, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আরও শক্তিশালী হয়ে নামবে টিম ইন্ডিয়া।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




