আরও কয়েকজন হামজা থাকলে মন্দ হতো না: জামাল!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৫:২৫ ১৮ জানুয়ারী ২০২৫
বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছেন, “আরও কয়েকজন হামজা থাকলে মন্দ হতো না।” তিনি মন্তব্য করেছেন, লেস্টার সিটির ইংলিশ প্রিমিয়ার লীগে খেলা মিডফিল্ডার হামজা চৌধুরির বাংলাদেশে খেলার খবর দেশের ফুটবলপ্রেমীদের জন্য খুবই ভালো একটি সংবাদ।
শুক্রবার সকালে বাফুফে-এএফসি ‘এ’ ডিপ্লোমা কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে জামাল ভূঁইয়া, মামুনুল ইসলামসহ আরও কয়েকজন অংশ নেন। সেখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সাংবাদিকরা হামজা চৌধুরির প্রসঙ্গ তুললে জামাল ভূঁইয়া বলেন, “দেশের জন্য হামজার খেলা অনেক বড় বিষয়। কারণ তিনি ইংলিশ প্রিমিয়ার লীগে খেলছেন। যদি আরও তিন-চারটা হামজা থাকত, তবে দেশের ফুটবলের জন্য এটি অনেক ভালো হতো।”
বর্তমানে আবাহনী ক্লাবের সঙ্গে চুক্তি নিয়ে জটিলতার কারণে জামাল ভূঁইয়া ক্লাব ফুটবলে অংশগ্রহণ করতে পারছেন না। এছাড়াও, ব্যক্তিগত কারণে তিনি গত নভেম্বরে মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচগুলোতে খেলতে পারেননি। এই সময়ে জামাল ডেনমার্কে ছিলেন এবং স্থানীয় ক্লাবে খেলেছেন ও অনুশীলন করেছেন।
এদিনের কোর্সে জামাল ভূঁইয়া ছাড়াও সাবেক ও বর্তমান ফুটবলার এবং প্রশিক্ষকরা অংশগ্রহণ করছেন। জামাল, বাফুফে আয়োজিত ক্ষুদে ফুটবলারদের সঙ্গে সময় কাটানোর পর তাদের অটোগ্রাফ ও ছবি দিয়ে তাদের দাবিগুলো পূরণ করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- সাভারে ‘স্বৈরাচারের জায়গা হবে না’, বললেন ছাত্রদল নেতা তাজ খান নাঈম
- শ্রীপুরে জমিতে স্থাপনা নির্মাণে বাধা, ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
- নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের
- প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স পাবে ইউক্রেন, জানালেন জেলেনস্কি
- জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- অসুস্থ রিফাত চৌধুরীর চিকিৎসায় আর্থিক সহায়তা দিলেন জায়েদ খান
- রোনালদোর সুযোগ নষ্টের রাতে ফেলিক্সের গোলে জিতল পর্তুগাল
- জাতিসংঘে ভাষণের কয়েক ঘণ্টার মধ্যেই নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু
- জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন তারেক রহমান
- ইসলামী ব্যাংকে বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়া ৮৫৪২ নিয়োগ: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূর যার অভিনয়ে মুগ্ধ এক প্রজন্ম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- ইনফান্তিনোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ




