পারিশ্রমিক না পাওয়ায় অনুশীলন বয়কট রাজশাহীর!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৬:৪৯ ১৫ জানুয়ারী ২০২৫
বিপিএলের চট্টগ্রাম পর্ব মাঠে গড়ানোর অপেক্ষায় থাকলেও অনুশীলন বয়কট করেছেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। পারিশ্রমিক বকেয়া থাকায় বুধবার নির্ধারিত অনুশীলন বাতিল করেন তারা।
রাজশাহী দলের অনুশীলন শুরু হওয়ার কথা ছিল সকাল ১০টায়। তবে সকাল পৌনে ১১টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজকের অনুশীলন বাতিল করা হয়েছে।
এ বিষয়ে রাজশাহী স্কোয়াডের এক ক্রিকেটার জানান, এখনো পারিশ্রমিক পাননি তারা। দেশি-বিদেশি ক্রিকেটারদের কেউই পুরো অর্থ বুঝে পাননি, তবে কোচরা ২৫ শতাংশ পারিশ্রমিক পেয়েছেন।
রাজশাহী দলের ম্যানেজার মেহেরাব অপি এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে ম্যানেজমেন্টের তরফ থেকে জানানো হয়েছে, অনুশীলন বাতিলের কারণ “বিশ্রাম”।
বিপিএলের শুরু থেকেই পারিশ্রমিক নিয়ে বিতর্ক চললেও এখনো সমস্যার সমাধান হয়নি। বিসিবি ফ্র্যাঞ্চাইজিগুলোকে কিছুটা সময় দেওয়ার পক্ষেই ছিল।
বর্তমানে ৬ ম্যাচে ২ জয় ও ৪ হারে পয়েন্ট টেবিলের ষষ্ঠস্থানে রয়েছে দুর্বার রাজশাহী। প্লে-অফ নিশ্চিত করতে তাদের বাকি ম্যাচগুলোতে জয়লাভ করা আবশ্যক।
চট্টগ্রাম পর্বে রাজশাহী ৪টি এবং ঢাকায় ২টি ম্যাচ খেলবে। ১৭ জানুয়ারি সিলেট স্ট্রাইকার্সের বিরুদ্ধে চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে তারা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ঘরে বসেই বিনামূল্যে উপভোগ করুন পপ কুইন শাকিরার লাইভ কনসার্ট
- থাইল্যান্ডের ব্যাংককে জরুরি অবস্থা জারি, আকস্মিক বন্যায় বিপর্যস্ত রাজধানী
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর



