দুর্নীতির দায়ে গ্রেফতার তিন সাবেক প্রোটিয়া ক্রিকেটার


প্রকাশিত: ০৩:১৮ ৩০ নভেম্বর ২০২৪
দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে দক্ষিন আফ্রিকার তিন সাবেক ক্রিকেটারকে। গ্রেফতারকৃরা হচ্ছেন আইসিসির একদিনের সাবেক শীর্ষ বোলার লনওয়াবো সতসবে, উইকেটরক্ষক ব্যাটার সলেকিলে ও মিডিয়াম পেসার ইথি এমবালাতি।
ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানানো হয়েছে ২০০৪ সালের দূর্নীতি প্রতিরোধ ও নির্মূল আইনে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে। দক্ষিণ আফ্রিকা পুলিশের বিশেষ শাখা ডিপিসিআইয়ের (ডিরেক্টর ফর প্রায়োরিটি ক্রাইম ইনভেস্টিগেশন) তদন্তের প্রেক্ষিতে এই তিন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। শুক্রবার ডিপিসিআইয়ের ন্যাশনাল হেড জেনারেল গডফ্রে লেবেয়া বলেন, ‘সমাজের যেকোনো ক্ষেত্রে ন্যায্যতা ও পেশাদারত্বের মূল্যবোধ রক্ষার জন্য ডিপিসিআই সবসময় দৃঢ়প্রতিজ্ঞ। দুর্নীতি খেলাধুলার অখণ্ডতাকে ক্ষুণ্ণ করে। সহযোগিতা এবং প্রতিশ্রুতির জন্য ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে আমরা ধন্যবাদ জানাই।’
এর আগে ঘরোয়া ক্রিকেটের ২০১৫-১৬ মৌসুমে টি-টোয়েন্টি টুর্নামেন্ট রাম স্লাম চ্যালেঞ্জে ম্যাচ ফিক্সিংয় চেষ্টার অপরাধে ৭ ক্রিকেটারকে ভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দিয়েছিল দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। যার মধ্যে ছিলেন গ্রেফতারকৃত এই তিন ক্রিকেটারও।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন



