প্যারাগুয়ের বিপক্ষে হারল আর্জেন্টিনা, মেজাজ হারালেন মেসি


প্রকাশিত: ০৬:০৩ ১৫ নভেম্বর ২০২৪
প্যারাগুয়ের বিপক্ষে হারল আর্জেন্টিনা, মেজাজ হারালেন মেসি
বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে শুক্রবার ভোরে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। আসুনসিওনের দেল চাকো স্টেডিয়ামে জয়ের দেখা পাননি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। ২-১ গোলের ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা। শুরুতে লাউতারো মার্তিনেজের গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। পরে এন্তনিও সানাব্রিয়া ও ওমর আলদেরেতের গোলে জয় মিলে স্বাগতিক প্যারাগুয়ে। এদিন মেজাজ হারিয়েছেন লিওনেল মেসি।
ম্যাচ শুরুর ১১ মিনিটেই এগিয়ে যায় সফরকারী আর্জেন্টিনা। এনজো ফার্নান্দেজের থ্রু বল রিসিভ করে নিখুঁত ফিনিশিং দেন লাউতারো মার্তিনেজ। এরপর ১৯ মিনিটে কর্নার থেকে রিসিভ করে চোখধাঁধানো বাইসাইকেল কিকে গোল করেন প্যারাগুয়ের স্ট্রাইকার এন্তনিও সানাব্রিয়া। আর ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে ওমর আলদেরেতের গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে। পিছিয়ে পড়া আর্জেন্টিনা সমতায় ফেরার সুযোগও পেয়েছিল বারংবার। তবে ফিনিশিং দুর্বলতার কারণে আর গোলের দেখা পায়নি আর্জেন্টিনা।
তবে এদিন স্বভাবসুলভ ভঙ্গিতে খেলতে পারেননি লিওনেল মেসিরা। মেসিকে দেখা যায় উত্তপ্ত বাক্য বিনিময় করতে। ঘটনা শুরু হয় ম্যাচের ৩২ মিনিটে। ঐ সময়ে বাজে একটি ফাউলের জন্য হলুদ কার্ড দেখেন প্যারাগুয়ের ওমর আলদেরেতে। তার পাঁচ মিনিট পর এবার মেসিকে বাজেভাবে ফাউল করে বসেন আলদেরেতে। তবে এবার কার্ড দেখান নি দায়িত্বরত ব্রাজিলিয়ান রেফারি অ্যান্ডারসন দারোঙ্কো। আর সেকারণেই উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায় মেসিকে।
হারের পরও ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে প্যারাগুয়ে।
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- নড়াইলে ভূমি সেবা মেলা-২০২৬ উদ্বোধন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- সেভ দ্য চিলড্রেনে কোঅর্ডিনেটর পদে নিয়োগ
- ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে নেইমার
- মিথ্যা বলতে পারি না”-অন্যের সিনেমার টেস্ট স্ক্রিনিং এড়িয়ে চলেন আমির খান
- ভূমি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের ঘোষণা প্রধানমন্ত্রীর
- বিজয় সরণির কলমিলতা বাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
- ফজরের নামাজ শেষে ইমামের মোটরসাইকেল নিয়ে রেখে গেল সাইকেল!
- বিশ্ব জ্বালানি বাজারের অস্থিরতা মোকাবিলায় বাংলাদেশের মিলছে অতিরিক্ত ৩৫ কোটি ডলার
- পরকীয়া প্রেমিকের সহায়তায় শ্বশুরবাড়িতে ডাকাতির অভিযোগ, গ্রেপ্তার প্রবাসীর স্ত্রী
- জামায়াতে যোগের একদিন পর বহিষ্কার মুক্তিযোদ্ধা কমান্ডার
- আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে খোরশেদ আলম, দিলেন আর্থিক সহায়তা
- সাভারে সাংবাদিকের মানবিক উদ্যোগে আশ্রয় পেলেন অজ্ঞাত নারী
- এসএসসি পাশেই পুলিশের এএসআই পদে নিয়োগ
- দেড় মাসের সন্তান নিয়ে কারাগারে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী
- এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- কোন রক্তের গ্রুপে স্ট্রোকের ঝুঁকি বেশি? গবেষণায় মিলল গুরুত্বপূর্ণ তথ্য
- ইরানের বিরুদ্ধে পারমাণবিক কোড সক্রিয়ের চেষ্টা ট্রাম্পের, যে কারণে পিছু হাঁটেন
- এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি, দল শক্তিশালী হওয়ার প্রত্যাশা
- কাঁঠালের ভেতরে লুকিয়ে ফেনসিডিল পাচার, যশোরে যুবক গ্রেপ্তার
- রেলের ইঞ্জিন সংকটে রংপুরে তেলের হাহাকার, বিপাকে পাঁচ জেলার জনজীবন



