অতিরিক্ত সময়ের গোলে জয় খোয়ালো বাংলাদেশ

দুবার লিড পেয়েও ড্রয়ে সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে। ছবি: বাফুফে

প্রকাশিত: ০৫:৩৯ ২৩ সেপ্টেম্বর ২০২৪
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৫ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে যোগ করা সময়ে গোল হজম করে জয় খোয়ালো মারুফের শিষ্যরা। সোমবার (২৩ সেপ্টেম্বর) গুয়ামের বিপক্ষে ২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছেড়েছে মিরাজরা।
আসাদুলের ভুলে লিড হারানোর পর নির্ধারিত সময় শেষ হওয়ার এক মিনিট আগে মইনুল ইসলামের গোল। তাতে গুয়ামের বিপক্ষে জয় এক প্রকার নিশ্চিত হয়েই গিয়েছিল বাংলাদেশের। তবে গোলরক্ষক মাহিনের ব্যর্থতায় মুখে হাসি নিয়ে মাঠ ছাড়তে পারেনি লাল সবুজরা।
ভিয়েতনামে এদিন একের পর এক আক্রমণে আধিপত্য দেখিয়ে ম্যাচের ষষ্ঠ মিনিটেই লিড নিয়ে নেয় বাংলাদেশ। ডান প্রান্ত থেকে রাজুর পাস গোলমুখে পেয়ে জালে জড়ান মিরাজ। এরপর অবশ্য দুদলের অগোছালো আক্রমণে ৭৫ মিনিট পর্যন্ত কেউ জালের দেখা পায়নি। ৭৫তম মিনিটে ভুলের খেসারত দিয়ে লিড হারায় বাংলাদেশ। প্রতিপক্ষকে ডি-বক্সে আটকাতে গিয়ে ভুলে বলে হাত লাগিয়ে বসেন আসাদুল। সফল স্পটকিকে দলকে এগিয়ে দেন শুনতারো সুজুকি।
এরপর আবার এলেমেলো আক্রমণে ম্যাচ এগোচ্ছিল ড্রয়ের দিকে। ৮৮তম মিনিটে দারুণ এক সুযোগ তৈরি করে বাংলাদেশকে আবার লিডে ফেরান মইন। ডি-বক্সের কাছে প্রতিপক্ষ থেকে বল কেড়ে নিয়ে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে বল জালে জড়ান তিনি। যোগ করা সময়ের ৪ মিনিট পার করতে পারলেই নিশ্চিত হয়ে যেত লাল সবুজদের জয়।
এ ড্রয়ে ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের পাঁচ দলের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন চারে। প্রথম ম্যাচে সিরিয়ার বিপক্ষে ৪-০ গোলে হেরেছিল তারা।
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিতে হলে গ্রুপের সেরা দুইয়ে জায়গা করে নিতে হবে মারুফের শিষ্যদের। বাজে হার দিয়ে আসর শুরু করলেও পয়েন্ট টেবিলে উন্নতি করার সুযোগটা এসেছিল দ্বিতীয় ম্যাচেই।
কিন্তু প্রথম মিনিটেই গোল হজম করে বসে মারুফের শিষ্যরা। বাঁ প্রান্ত ধরে বক্সে ঢুকে গোলরক্ষকের মাথার উপর দিয়ে কোনাকুনি শট নেন কার্টিস হারমন। সে শট ফেরাতে ব্যর্থ হন মাহিন। তার হাতের আলতো স্পর্শ লেগে বল জড়ায় জালে। শেষমেশ ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- বিচ্ছেদের পর অতিরিক্ত মদ্যপান, ২৬ দিন রিহ্যাবে ছিলেন যুজবেন্দ্র চাহাল
- ইয়েমেনে তীব্র জ্বালানি সংকট: তাইজে খাবার পানির ঝুঁকিতে ১৬ লাখ শিশু
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে সাঙ্গ হচ্ছে শারদীয় দুর্গোৎসব
- ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ কারা পাচ্ছেন, জেনে নিন যোগ্যতা ও শর্ত
- শাহরুখ থেকে সালমান, বলিউডের শীর্ষ তারকারা কে কোন ক্যাটাগরির নিরাপত্তা পান
- নাহিদের বক্তব্যে ক্ষুব্ধ ইশরাক হোসেন, বললেন এনসিপির ভবিষ্যৎ ‘জিরো’
- দল ছেড়ে শাস্তির মুখে রোনালদো, জরিমানার টাকা আয়ে লাগবে ৩৮ সেকেন্ড
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে
- দুর্গাপূজায় তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, শুরু রংপুরে
- স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ফাঁদে পড়েছেন ইশরাক: নাসীরুদ্দীন পাটওয়ারী
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ




