ভারতের নির্বাচক প্যানেলে পরিবর্তন বাংলাদেশ সিরিজের আগেই


প্রকাশিত: ০৭:৩৬ ৪ সেপ্টেম্বর ২০২৪
চলতি মাসেই ভারত সফরে যাবে বাংলাদেশ দল। এই সিরিজের জন্য এখনো দল ঘোষণা করেনি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তার আগেই পরিবর্তন আসলো বিসিসিআইয়ের নির্বাচক প্যানেলে।
নতুন নির্বাচক হলেন অজয় রাত্রা। সলিল আঙ্কোলার স্থলাভিষিক্ত হলেন তিনি। গতকাল মঙ্গলবার নির্বাচক কমিটিতে এ পরিবর্তনের তথ্য জানিয়েছে বিসিসিআই।
বিসিসিআই জানিয়েছে, 'জাতীয় নির্বাচক কমিটির অন্য সদস্যদের সঙ্গে এখন থেকে অজয় রাত্রাও দল নির্বাচনের দায়িত্ব সামলাবেন। আগামী দিনে বিশ্বমঞ্চে যে তরুণেরা ভারতীয় ক্রিকেটের প্রতিনিধিত্ব করবে, তাদের সঙ্গে কাজ করবেন রাত্রা।'
'আসাম, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের কোচ হিসাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। ভারতীয় দলের সঙ্গেও অতীতে কাজ করেছেন। এই অভিজ্ঞতা তার নতুন ভূমিকায়ও সহায়ক হবে।'
এর আগে ভারত জাতীয় দলের সহকারী কোচ ছিলেন অজয়। খেলেছেন জাতীয় দলের হয়েও। সাবেক এই উইকেটরক্ষক-ব্যাটারকে এ বার দেখা যাবে নতুন ভূমিকায়। অজিত আগরকরের নির্বাচক প্যানেলের সদস্য হলেন তিনি। বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ়ের দল নির্বাচন দিয়ে কাজ শুরু করবেন তিনি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- বিএনপি নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট
- নরওয়েকে হারিয়েও সতীর্থদের সঙ্গে উদ্যাপনে থাকলেন না রোনালদো
- উজ্জয়িনীতে শাহী মসজিদের অংশ ভাঙার পরিকল্পনা ঘিরে সংঘর্ষ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- কলকাতার শিয়ালদহ স্টেশনের পাশে ফুডকোর্টে ভয়াবহ আগুন, আতঙ্কে যাত্রীরা




