ক্রিস গেইলের ছক্কার বিশ্ব রেকর্ড ভাঙলো নিকোলাস পুরান


প্রকাশিত: ০৪:২৭ ২ সেপ্টেম্বর ২০২৪
এক বছরে টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডটাও এতদিন গেইলের নামেই শোভা পাচ্ছিল। এবার সেটা হাতছাড়া হলো। গেইলেরই স্বদেশী ও সতীর্থ নিকোলাস পুরান কেড়ে নিলেন ৯ বছর আগের সেই বিশ্বরেকর্ড। ২০২৪ সাল শেষ হতে আরও ৪ মাস বাকি থাকলেও এখনই এই ক্যালেন্ডার ইয়ারে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কার বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছেন নিকোলাস পুরান।
বিশ্বব্যাপী সব ফ্র্যাঞ্চাইজি লিগ চষে বেড়িয়েছিলেন। নামের পাশে ছিল দুই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কীর্তি। ব্যাট হাতে ক্রিস গেইলের আগুনে বোলিংয়ে ছারখার হয়েছে প্রতিপক্ষ। এমন দৃশ্য গত দেড় দশকে ছিল নিয়মিত দৃশ্য। ছক্কার হাঁকানোর রেকর্ড ক্রিস গেইলের নামের পাশে। ক্রিকেট বিশ্বের জন্য খুব স্বাভাবিক এক ঘটনা।
২৮ বছর বয়সী এই ক্যারিবীয় বাঁহাতি সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে ৯ ছক্কা মেরে ক্রিস গেইলের ৯ বছরের পুরোনো বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছেন। ২০১৫ সালে আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি মিলিয়ে মোট ১৩৫টি ছক্কা মেরেছিলেন গেইল। ত্রিনবাগোর হয়ে খেলতে নামার আগে পুরানের ছক্কা ছিল ১৩০টি। ৯ ছক্কায় সংখ্যাটা নিয়ে গেলেন ১৩৯ পর্যন্ত।
ক্রিস গেইল তার পুরো ক্যারিয়ারে ১ বছরে ১০০ ছক্কা হাঁকিয়েছিলেন মোট ৬ বার। এই কীর্তি আর আছে কেবল আন্দ্রে রাসেলের এবং নিকোলাস পুরানের। আর প্রথমবার ১০০ ছক্কা পেরুনোর বছরেই বিশ্ব রেকর্ড নিজের করে নিলেন পুরান। গেইলকে ১৩৫ ছক্কার জন্য ৩৬ ইনিংস খেলতে হলেও তাঁকে ছাড়িয়ে যেতে পুরানের লেগেছে ৫৭ ইনিংস।
চলতি বছর ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল ছাড়াও মোট ৭ দলের জার্সিতে টি-টোয়েন্টি খেলেছেন নিকোলাস পুরান। নিজ দেশের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে। এছাড়া ডারবান সুপার জায়ান্টস, লখনৌ সুপার জায়ান্টস, এমআই এমিরেটস, এমআই নিউইয়র্ক, নর্দার্ন সুপারচার্জারস এবং রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন পুরান।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- দেশে সারের সংকট নেই, বিশৃঙ্খলা পরিকল্পিত: কৃষিমন্ত্রী
- ইমাম-উলামাদের আপত্তিতে কিশোরগঞ্জে অ্যাশেজের কনসার্ট স্থগিত
- দীপু মনির প্যারোলের সিদ্ধান্তের পর স্বামীর জানাজা ও দাফন
- রবার্তো কার্লোস কি ইসলাম গ্রহণ করেছেন? যা জানা গেছে
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- স্মার্টফোনের দাম ৫০–৬০ ডলারে নামানোর উদ্যোগ নিচ্ছে সরকার
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- মালিক বা দোকানদার নেই, টাকা রেখে নিজেই চা বানিয়ে খেতে হয় যে দোকানে
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে আজ জামায়াতের সংবাদ সম্মেলন
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- লামিনে ইয়ামালের সাফল্যের পেছনে দাদির ত্যাগের গল্প, যেভাবে বদলে গেল জীবন
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- 'মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না': বলিউডের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহ্র কটাক্ষ
- দিল্লিতে বিক্ষোভ ঘিরে পুলিশ-জনতা সংঘর্ষ, ইন্টারনেট স্থগিত ও মেট্রো পরিষেবা বন্ধ
- ‘দ্য ওডিসি’র পর চলচ্চিত্র নির্মাণে তিন বছরের বিরতি নেবেন নোলান




