ড. তোফায়েল আহমেদের মৃত্যুতে শোকাহত জামায়াত ও গবেষণা জগৎ


প্রকাশিত: ০৫:৪০ ৯ অক্টোবর ২০২৫
স্থানীয় সরকার বিশেষজ্ঞ, গবেষক ও স্থানীয় সরকার বিষয়ক সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
৯ অক্টোবর এক শোকবার্তায় দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “অধ্যাপক ড. তোফায়েল আহমেদ ছিলেন বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন ও সংস্কার বিষয়ে গবেষণার অন্যতম পথিকৃৎ। তিনি অসামান্য প্রজ্ঞা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।”
অধ্যাপক পরওয়ার আরও উল্লেখ করেন, “স্থানীয় সরকার কাঠামোকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করতে তিনি যে গঠনমূলক ও বাস্তবসম্মত প্রস্তাবনা দিয়েছেন, তা দেশের নীতিনির্ধারণ প্রক্রিয়ায় ইতিবাচক প্রভাব ফেলবে। তাঁর মৃত্যুতে দেশ একজন সৎ, প্রজ্ঞাবান ও নিবেদিতপ্রাণ গবেষককে হারালো।”
তিনি বলেন, অধ্যাপক তোফায়েল আহমেদ স্থানীয় সরকার ও সমবায় বিষয়ে লব্ধপ্রতিষ্ঠ গবেষক ও বিশ্লেষক ছিলেন। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রতিষ্ঠায় তিনি সারাজীবন নিবেদিত ছিলেন।
অধ্যাপক পরওয়ার উল্লেখ করেন, স্থানীয় সরকার ও রাজনীতি বিষয়ে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় তাঁর রচিত প্রায় ২০টি গ্রন্থ এবং দেশি-বিদেশি জার্নাল ও পত্রিকায় প্রকাশিত অসংখ্য প্রবন্ধ ভবিষ্যৎ প্রজন্মের গবেষণা ও জ্ঞানচর্চাকে সমৃদ্ধ করবে।
তিনি আরও বলেন, অধ্যাপক তোফায়েল আহমেদ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশে স্থানীয় শাসন উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. তোফায়েল আহমেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল বলেন, “আমি তাঁর রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পঞ্চগড়ে ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণ উদ্বোধন
- বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা
- আইয়ুব বাচ্চুর গানের পরিবর্তন নিয়ে সমালোচনা, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি
- কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন ইনফান্তিনো: সেফেরিন
- ইরানের ওপর চূড়ান্ত অর্থনৈতিক চাপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, পাল্টা যুদ্ধ ঘোষণার সতর্কতা তেহরানের
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- শ্রীপুরে পৃথক স্থান থেকে গৃহবধূসহ দুইজনের লাশ উদ্ধার
- সাফারি পার্কে দুই হাতির মৃত্যু, এরপরই ‘সম্রাট-নিহারকলি’কে ফেরত
- সাধারণ বাসকে স্লিপার কোচ করায় জরিমানা ২ লাখ ১০ হাজার টাকা
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- কৃষক সেজে ফসলি মাঠ থেকে পলাতক আসামিকে ধরল পুলিশ
- সাংস্কৃতিক কর্মী ও শিল্পীদের বার্ষিক ভাতা নিয়ে অনিয়মের অভিযোগে উত্তাল পঞ্চগড়
- সুবিধা চেয়ে আদালতে পলক: ‘আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম’
- এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর




