ছাত্র–জনতার আন্দোলনে নিহত ও বন্যার্তদের শিরোপা উৎসর্গ বাংলাদেশ অনূর্ধ্ব–২০ দলেরবাফুফে


প্রকাশিত: ০৭:৫৮ ২৮ আগস্ট ২০২৪
ম্যাচ শেষে আবেগাপ্লুত মিরাজুল ইসলাম কথাই বলতে পারছিলেন না। নেপালকে ৪-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জেতার পর মিরাজুল স্মরণ করলেন সৃষ্টিকর্তাকে, ‘মহান আল্লাহপাক আজ আমাদের সঙ্গে ছিলেন, আমরা কিছুই করিনি, সব মহান আল্লাহর জন্যই।’

নেপালের এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা মিরাজুলই। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে গোল করেছিলেন। এরপর গোল করেন গ্রুপের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে। আর আজ ফাইনালে করেছেন দুই গোল। মোট ৪ গোল করে টুর্নামেন্ট-সর্বোচ্চ গোলদাতা হওয়া মিরাজুল অর্জনের দিনে স্মরণ করেছেন বন্যায় দুর্গত মানুষদের, ‘দেশে বন্যা হচ্ছে। অনেক মানুষ আক্রান্ত। আমাদের এই শিরোপা তাদের জন্যই। ফ্রি কিকে যে গোলটি করেছি, সেটি আমি করতে পারতাম না যদি না আল্লাহপাক আমাকে সাহায্য করতেন।’
ফাইনালে মিরাজুলদের শুধু নেপালের ১১ জনকেই নয়, ‘সামলাতে’ হয়েছে আনফা কমপ্লেক্সের গ্যালারিভরা স্থানীয় সমর্থকদেরও। দর্শকদের গগনবিদারী চিৎকার চাপে ফেলে দিতেই পারত বাংলাদেশকে। কিন্তু দর্শকদের সেই চিৎকারে উল্টো নেপালের খেলোয়াড়েরাই চাপে পড়ে গিয়েছিলেন। পুরো ম্যাচে প্রাধান্য বিস্তার করে খেলেও বাংলাদেশের কৌশলের কাছে পরাস্ত হতে হয় নেপালকে। ৪-১ গোলের জয়ে অনূর্ধ্ব-২০ সাফের ট্রফি প্রথমবারের মতো নিজেদের করে নেওয়ার পর কোচ মারুফুল হকের মুখে উঠে এসেছে তাঁর কৌশলের কথা, ‘সেমিফাইনালের পর মাত্র এক দিন সময় পেয়েছিলাম। এ সময়ে ফাইনালের জন্য খেলোয়াড়দের পুরোপুরি ফিট করে তুলতে চেষ্টা করেছি। তবে আজকের ম্যাচে শুরুতে আমি খেলোয়াড়দের বলেছিলাম ধীরে-সুস্থে খেলতে। লক্ষ্য ছিল প্রতি-আক্রমণে খেলার। কিন্তু কিছুক্ষণ পর দেখলাম, নিজেদের মাঠে খেললেও দর্শকদের প্রত্যাশা নেপালের ওপর চাপ হয়ে দাঁড়িয়েছে। ওই সময় কৌশল বদল করে আক্রমণাত্মক ফুটবল খেলতে বলি খেলোয়াড়দের। আমি শুরু থেকে যে পাসিং ফুটবলটা খেলাতে চেয়েছি, আজ ফাইনালে দল সেই ফুটবল খেলেই চ্যাম্পিয়ন।’ কোচ মারুফুল হক শিরোপা উৎসর্গ করেছেন জুলাই-আগস্টের আন্দোলনে নিহত ব্যক্তিদের, ‘আমি এই ট্রফি, এই গৌরব উৎসর্গ করছি জুলাই ও এ মাসের শুরুতে নতুন বাংলাদেশ গড়ার জন্য ছাত্র-জনতার আন্দোলনের শহীদদের প্রতি।’
দেশের বিস্ফোরণোন্মুখ রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই শুরু হয়েছিল অনূর্ধ্ব-২০ দলের প্রস্তুতি। সহিংসতার কারণে বেশ কয়েক দিন অনুশীলনও সম্ভব হয়নি। নেপাল যাওয়ার আগে প্রস্তুতির ঘাটতির কথা জানিয়েছিলেন কোচ মারুফুল। সাহস করে শিরোপা জেতার কথাও বলেননি। যদিও ফাইনালে খেলবেন, এমন প্রত্যাশা তাঁর ছিল। শেষ পর্যন্ত সব বাধাবিপত্তি অতিক্রম করে শিরোপাই জিতেছে বাংলাদেশ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- সংসদে শফিকুর রহমানের কড়া বার্তা: বাংলাদেশের পররাষ্ট্রনীতি আর কারও অধীন নয়
- ২০৩০ বিশ্বকাপ ফাইনাল হবে যেখানে, জানাল মরক্কো
- ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, মোদির সঙ্গে বৈঠকে যেসব বিষয়ে আলোচনা
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার
- চিত্রনায়ক আলমগীরের জীবনী: চলচ্চিত্রজীবন, সাফল্য, পুরস্কার ও অজানা গল্প
- উত্তর আমেরিকা ট্যুরে নতুন রেকর্ড গড়ল বিটিএস
- মায়ের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসকে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তির আদেশ
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- মার্কিন রাস্তা থেকে সরে যান’: ভারতীয়দের নিশানা করে ট্রাম্প প্রশাসনের পোস্টার
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান




