অবসরে যেতে চান রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

প্রকাশিত: ১১:৫১ ২৮ আগস্ট ২০২৪
বয়সটা ৩৯। আগামী ফেব্রুয়ারিতে ৪০ বছরে পা দেবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। একটা সময় ক্লাব ফুটবলের সবচেয়ে বড় বাজার ইউরোপ মাতিয়েছেন এই পর্তুগিজ তারকা। গড়েছেন অসংখ্যা রেকর্ড। গোটা বিশ্বে এই মহাতারকার রয়েছে কোটি ভক্ত। পৃথিবীর নিয়ম অনুযায়ী একসময়ে সবাইকে ছাড়তে হয় পর্দা। তাইতো তার ভক্তদের মধ্যে উৎকণ্ঠা। আর কত দিন প্রিয় তারকাকে দেখা যাবে সবুজ গালিচায়। যদিও কবে নাগাদ জাতীয় দলের জার্সি তুলে রাখবেন রোনালদো- এই বিষয়টি গোপন রাখতে চান তিনি।

সম্প্রতি পর্তুগিজ গণমাধ্যম নাওকে একটি সাক্ষাৎকার দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেখানে ক্লাব ফুটবল থেকে কবে নাগাদ অবসরে যাবেন সেই বিষয়টি কিছুটা স্পষ্ট করলেও জাতীয় দল থেকে কবে বিদায় জানাবেন সেই বিষয়টি সম্পর্কে কিছু জানাননি তিনি। ক্লাব ফুটবল থেকে অবসর নিয়ে রোনালদো বলেন, 'আমি জানি না, আমি শিগগিরই অবসর নেব কি না। সেটা দুই বা তিন বছরের মধ্যে হতে পারে।'
অন্যদিকে গুঞ্জন আছে, যেই ইউরোপ থেকে কিংবদন্তি হয়ে উঠেছেন সেখান থেকে ইতি টানবেন এই পর্তুগিজ তারকা। এমন সংবাদও প্রচার হয়েছে, ইতিমধ্যে ইউরোপের কয়েকটি ক্লাব যোগাযোগ করেছেন রোনালদোর সঙ্গে। তবে বিষয়টিকে গুঞ্জন বলে উড়িয়ে দেন তিনি। সেই সঙ্গে তিনি জানান, তার বর্তমান ক্লাব আল নাসরই তার শেষ ক্লাব। এখান থেকেই যেতে চান অবসরে। তিনি বলেন, 'আমি এখানে আল নাসরে অবসর নেব। আমি এই ক্লাবে থাকাটা উপভোগ করি এবং এই দেশে (সৌদি আরব) সময়টা ভালো কাটছে। আমি সৌদি আরবে খেলতে পেরে খুশি এবং আমি এখানে খেলা চালিয়ে যেতে চাই।'
ক্লাব ফুটবল থেকে কবে নাগাদ অবসর নেবেন সেই বিষয়ে কিছু ধারণা দিলেও জাতীয় দলকে কবে বিদায় জানাবেন-এমন প্রশ্নের পর কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন এই পর্তুগিজ তারকা। তিনি জানান, জাতীয় দলের জার্সি কবে তুলে রাখবেন এই বিষয়ে কিছু বলতে চান না তিনি। পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার বলেন, 'যখন আমি জাতীয় দল ছেড়ে চলে যাব। এই বিষয়টি আমি কাউকে বলব না। এটা আমার পক্ষ থেকে খুবই আবেগপ্রবণ হবে।'
জাতীয় দল নিয়ে এখনো স্বপ্ন দেখেন রোনালদো। জাতীয় দলের নিজের পরবর্তী লক্ষ্য নিয়ে তিনি বলেন, 'এই মুহূর্তে আমি যা চাই তা হলো জাতীয় দলের আগামী ম্যাচগুলোতে দলের জয়ে অবদান রাখতে। আমাদের সামনে নেশনস লিগ রয়েছে। আমি সত্যিই খেলতে চাই।'
পুরো ক্যারিয়ার জুড়ে দুর্দান্ত ছিলেন রোনালদো। নিজেকে নিয়ে গিয়েছেন কিংবদন্তিদের কাতারে। মাঠের খেলা শেষে কোচিং ক্যারিয়ার কিংবা ডাগআউট সামলানোর কোনো পরিকল্পনা আছে কি না। এমন প্রশ্নের প্রতিউত্তরে পর্তুগিজ তারকা বলেন, 'এই মুহূর্তে আমি দলের কোচ হওয়ার কথা ভাবছি না। এটি আমার মাথায়ও আসেনি। এই বিষয় নিয়ে আমি কখনো ভাবিনি। এখানে আমি আমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না। আমি নিজেকে ফুটবলের বাইরে অন্য কিছু করতে দেখছি। তবে ভবিষ্যতে কী আছে তা একমাত্র সৃষ্টিকর্তাই জানেন।'
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- বিএনপি নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট
- নরওয়েকে হারিয়েও সতীর্থদের সঙ্গে উদ্যাপনে থাকলেন না রোনালদো
- উজ্জয়িনীতে শাহী মসজিদের অংশ ভাঙার পরিকল্পনা ঘিরে সংঘর্ষ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- কলকাতার শিয়ালদহ স্টেশনের পাশে ফুডকোর্টে ভয়াবহ আগুন, আতঙ্কে যাত্রীরা




