বাংলাদেশকে কৃতিত্ব দিয়ে পাকিস্তানকে ধুয়ে দিলেন আফ্রিদি


প্রকাশিত: ০২:১১ ২৬ আগস্ট ২০২৪
ঘরের মাঠের টেস্টে পাকিস্তানের ১০ উইকেটে হার মানতেই পারছেন না শাহিদ আফ্রিদি। শেষ দিনের অসাধারণ পারফরম্যান্সে জয়ের জন্য বাংলাদেশকে কৃতিত্ব ঠিকই দিচ্ছেন তিনি, তবে প্রশ্ন তুলেছেন স্বাগতিক দলের পরিকল্পনা ও একাদশ নির্বাচন নিয়ে। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের পিচের প্রস্তুতি নিয়ে পিসিবিরও কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।
সিরিজের প্রথম টেস্টে রোববার ১০ উইকেটের জয় পায় বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ১৪ টেস্টে বাংলাদেশের প্রথম জয় এটি। দেশের মাটিতে ১০ উইকেটে হার পাকিস্তানের এটিই প্রথম।
শেষ দিনের খেলা শুরুর সময়ও সবচেয়ে সম্ভাব্য ফল ছিল ‘ড্র।’ দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ২৩ রান নিয়ে শেষ দিনের ব্যাটিং শুরু করে পাকিস্তান। তবে বাংলাদেশের দুই স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের দারুণ বোলিংয়ে শান মাসুদের দল গুটিয়ে যায় ১৪৬ রানে। প্রথম ইনিংসে ১১৭ রানের লিড থাকায় বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৩০।
পাকিস্তান এই ম্যাচের একাদশ সাজায় চার পেসার নিয়ে। ছিল না কোনো বিশেষজ্ঞ স্পিনার। অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টের সমালোচনা করে সামাজিক মাধ্যমে আফ্রিদি লিখেছেন, কন্ডিশন সম্পর্কে ধারণাই ছিল না পাকিস্তানের। বাংলাদেশকে কৃতিত্ব দিতেও ভোলেননি তিনি।
“১০ উইকেটের হার এই ধরনের পিচ প্রস্তুত করার সিদ্ধান্ত, চার জন ফাস্ট বোলার খেলানো এবং বিশেষজ্ঞ স্পিনার না রাখা নিয়ে প্রশ্ন তুলে দেয়। হোম কন্ডিশন সম্পর্কে সচেতনতার অভাব পরিষ্কার দেখতে পাচ্ছি আমি। একই সঙ্গে, টেস্ট জুড়ে যে ব্র্যান্ডের ক্রিকেট বাংলাদেশ খেলেছে সেটার কৃতিত্ব তাদের দিতেই হবে।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- বিএনপি নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট
- নরওয়েকে হারিয়েও সতীর্থদের সঙ্গে উদ্যাপনে থাকলেন না রোনালদো
- উজ্জয়িনীতে শাহী মসজিদের অংশ ভাঙার পরিকল্পনা ঘিরে সংঘর্ষ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- কলকাতার শিয়ালদহ স্টেশনের পাশে ফুডকোর্টে ভয়াবহ আগুন, আতঙ্কে যাত্রীরা




