'রাসূলের নির্দেশিত পথেই কল্যাণ নিহিত' ; ইবি অধ্যাপক


প্রকাশিত: ১১:৩৯ ১৬ সেপ্টেম্বর ২০২৪
পৃথিবীতে বৈষম্যহীন সমাজ বিনির্মাণ করতে হলে একমাত্র পথ প্রদর্শক হযরত মুহাম্মদ (সাঃ)। তিনি এসেছেন গোটা মানবজাতির রহমত স্বরূপ। দুনিয়ার যত দর্শন, মনুষ্যসৃষ্ট মতবাদ আছে এগুলোতে কোনো কল্যাণ নেই। রাসূলের নির্দেশিত পথেই কল্যাণ নিহিত। তরুণ ছাত্র সমাজের দুনিয়া ও আখিরাতে উভয় জায়গায় সুফল পেতে সেই পথে অগ্রসর হতে হবে।বৈষম্যহীন সমাজ বিনির্মাণে রাসূলুল্লাহ (সাঃ) এর আদর্শ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অবসর প্রাপ্ত অধ্যাপক এ বি এম হিজবুল্লাহ এসব কথা বলেন।
১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুননবী উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান আশ্রাফীর সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শেখ এ বি এম জাকির হোসেন, আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নাজিমুদ্দিন ও কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ উদ্দিন খান সহ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আলীনুর রহমান। এসময় প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানের বিষয়ে আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ জাকারিয়া বলেন, গত বছরও এমন আয়োজন করা হলেও স্বাধীনভাবে অনেক কথা বলতে না পারে নি। কিন্তু এখন কুরআন- হাদিসের কথা স্বাধীনভাবে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে পারছেন।। এরকম ধর্মীয় আয়োজন আমাদের নীতি- নৈতিকতার সমৃদ্ধিতে অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
বিজ্ঞাপন
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- ওকিনাওয়ায় হত্যা মামলার পর মার্কিন সেনাদের কারফিউ, মদপানে নিষেধাজ্ঞা
- আবরার ফাহাদ হত্যার ৭ বছর, চূড়ান্ত বিচার না হওয়ায় পরিবারের ক্ষোভ
- নারী এল ক্লাসিকোতে বার্সার তাণ্ডব, ৭ গোলে বিধ্বস্ত রিয়াল
- বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, রাজ্যসভায়ও হলেন প্রার্থী
- ১০ বছরের সম্পর্কের ইতি, আলাদা হচ্ছেন প্রীতম-শেহতাজ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার