বসুন্ধরায় কোরআনের আদলে মসজিদ কমপ্লেক্স স্থাপন


প্রকাশিত: ০৬:১৮ ৭ নভেম্বর ২০২৪
গতকাল বেলা ১১টায় বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লকে বায়তুল জান্নাত জামে মসজিদ কমপ্লেক্স নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়।
কোরআনের আদলে নকশাকৃত এই মসজিদ উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা (প্রেস অ্যান্ড মিডিয়া) মো. আবু তৈয়ব।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খতিব শায়খ কাসেম শরীফ এবং দোয়া পরিচালনা করেন উক্ত মসজিদের ইমাম মুফতি আয়াতুল ইসলাম।
এতে উপস্থিত ছিলেন সভাপতি মো. মোস্তফা হোসেন, সিনিয়র সহসভাপতি মেসবাহ উদ্দীন মামুন, সহসভাপতি মেহেদী হাসান শামিম, সেক্রেটারি ফিরোজ খান, সহ-সেক্রেটারি হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান বাদলসহ কমিটির সদস্য ও ধর্মপ্রাণ মুসল্লিরা।
সভাপতি মোস্তফা হোসেন বলেন, ‘বসুন্ধরা আবাসিক এলাকার প্রায় প্রতিটি ব্লকে মসজিদের ব্যবস্থা থাকলেও জি ব্লকে একসময় মসজিদ ছিল না। আমরা এলাকাবাসীর অনুদানে এখানে তিন কাঠা জমির ওপর একটি মসজিদ নির্মাণ করি। পরে বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান পর্যায়ক্রমে এর সংলগ্ন আরো ১৫ কাঠা জমি দান করেন। বর্তমানে ১৮ কাঠার ওপর সাততলা মসজিদ কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হয়েছে। আমরা বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাঁকে সর্বোত্তম প্রতিদান দান করুন।’
মসজিদ কমপ্লেক্সের সিনিয়র সহসভাপতি মেসবাহ উদ্দীন মামুন বলেন, ‘শুরু থেকেই আমরা এই মসজিদে বহুমুখী ইবাদতের অনুকূল পরিবেশ তৈরির চেষ্টা করেছি। এখানে সাপ্তাহিক বিষয়ভিত্তিক বয়ান, প্রতিদিন বাদ ফজর কোরআনের তাফসির, শিশু ও বয়স্কদের জন্য ফ্রি কোরআন শিক্ষা কোর্স, লাশ গোসল, রমজানে ইফতার, শীতবস্ত্র বিতরণ, গরিব মানুষের জন্য চিকিৎসা সেবাসহ বহুমুখী কার্যক্রম এখানে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে আমরা সর্বাধুনিক সুবিধাসহ মসজিদ কমপ্লেক্সের কাজ এগিয়ে নিতে চাই।’
কোষাধ্যক্ষ হাবিবুর রহমান বাদল বলেন, ‘কোরআনিক ফ্রেমের আদলে গড়া এই মসজিদ কমপ্লেক্সে প্রায় একসঙ্গে সাত হাজার মানুষ নামাজ পড়তে পারবেন। এর আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় ২৫ কোটি টাকা। বসুন্ধরা গ্রুপের সার্বিক সহযোগিতা ও স্থানীয় মুসল্লিদের অর্থায়নে এই কমপ্লেক্স নির্মিত হচ্ছে।’
উল্লেখ্য যে ২৪ মে ২০১৯ তিন কাঠা জমিতে এই মসজিদের সূচনা হয়।
তিন দিকে রাস্তাঘেরা এই মসজিদের পূর্ব পাশে ৬০ ফিট রাস্তা আছে। বর্তমানে প্রতি জুমায় এখানে সাত থেকে আট হাজার মুসল্লি নামাজ আদায় করে থাকেন।
বিজ্ঞাপন
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প