বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ডাকসু শিবিরের শ্রদ্ধা


প্রকাশিত: ০৫:০১ ১১ সেপ্টেম্বর ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয়ী ছাত্রশিবির-সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের নেতারা একাত্তরের মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করেছেন।
আজ বৃহস্পতিবার সকালে নবনির্বাচিত নেতারা প্রথমে রাজধানীর রায়েরবাজারে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের কবরস্থানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এর পরে তারা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পৌঁছে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
ডাকসুর নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম বলেন, “শহীদদের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণ করাই আমাদের মূল কাজ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই আমরা এটি শুরু করতে চাই। জুলাই বিপ্লব এখান থেকেই শুরু হয়েছিল, আর সফলতার সঙ্গে আমরা তা এগিয়ে নেব। আমরা মুক্তিকামী ছাত্র-জনতাসহ সবার কাছে দোয়া চাই। শিক্ষার্থীরা যেকোনো সময় আমাদের প্রশ্ন করতে পারবেন; আমাদের কাজ হচ্ছে কাজ করা।”
নবনির্বাচিত জিএস এস এম ফরহাদ বলেন, “আজ আমরা একাত্তরের মুক্তিযুদ্ধ ও জুলাই শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে আমাদের বিজয়-পরবর্তী কাজ শুরু করেছি। দায়িত্ব নেওয়ার আগে শিক্ষার্থীদের সঙ্গে খোলাখুলি আলোচনা করব। শহীদদের আত্মত্যাগের যে আমানত আমাদের ওপর অর্পিত হয়েছে, সুন্দর ও বৈষম্যহীন ক্যাম্পাস গড়ে তোলার মাধ্যমে আমরা তা রক্ষা করব।”
এর আগে মঙ্গলবার অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল বিশাল জয় অর্জন করে। প্যানেলের প্রার্থীরা ভিপি, জিএস, এজিএসসহ ২৮টি পদের মধ্যে ২৩টিতে জয়ী হয়েছেন।
নবনির্বাচিত নেতারা জানিয়েছেন, “শহীদরা আমাদের প্রেরণার বাতিঘর। তাদের দেখানো পথ অনুসরণ করে আমরা দেশের প্রতি আমাদের দায়িত্ব পালন করব। জুলাইয়ে শহীদদের পরিবারই আমাদের পরিবার, এবং তাদের সঙ্গে সংযোগ রক্ষা আমাদের অঙ্গীকার।”
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের জলসীমায় সুপারট্যাংকার ও পণ্যবাহী জাহাজ
- সাভারে যুবদল কর্মীকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ
- অনলাইন ক্লাস আমিও চাই না, কিন্তু পৃথিবী চায়: শিক্ষামন্ত্রী
- ইসরাইলকে লক্ষ্য করে ২০টি রকেট ছুড়ল হিজবুল্লাহ
- হরমুজ প্রণালীতে ভেঙে পড়ল ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন!
- ট্রাম্পেকে নিয়ে ব্যঙ্গ করায় ইরান ঘনিষ্ঠ চ্যানেল বন্ধ করল ইউটিউব!
- যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শুল্ক বৃদ্ধির হুমকির জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দিয়েছে চীন
- যুক্তরাষ্ট্রের অবরোধের তোয়াক্কা না করে হরমুজ প্রণালী পার হলো চীনের জাহাজ
- মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে চীনা প্রেসিডেন্টের চার দফা প্রস্তাব
- গ্যাস বেলুনে আটকে বন্ধ মেট্রোরেল, ভোগান্তিতে যাত্রীরা
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- কালোবাজারির দিন শেষ: সব গাড়ির জন্য আসছে ‘ফুয়েল কার্ড’!
- বগুড়ায় মাইক্রোবাসে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩, দগ্ধ বহু
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- ন্যাটোর ওপর ক্ষুব্ধ ট্রাম্প: “আমাদের তাদের দরকার নেই” মিত্রদের ‘না’ বলায় কড়া বার্তা
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- ১০,০০০ কিলোমিটারের ICBM মিসাইল প্রস্তুত, ইরানের টার্গেট এবার সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্র
- দৌলতদিয়ায় শিশুসহ ৫০+ যাত্রী নিয়ে বাস পদ্মায়, বহু হতাহতের আশঙ্কা




