৩৩ বছর পর জাকসু নির্বাচন: শীর্ষ পদে চমক, কোনো প্যানেলের একক জয় সম্ভব নয়


প্রকাশিত: ০১:২০ ৩১ আগস্ট ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে পাঁচটি প্যানেলের মধ্যে। তবে কোনো প্যানেলই এককভাবে সব পদে জয়ী হতে পারবে না বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা।
দীর্ঘ ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জাকসুর ২৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৯ জন প্রার্থী। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ১০ জন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন।
শিক্ষার্থীদের মতে এবারের নির্বাচনে সংগঠনের চেয়ে প্রার্থীর ব্যক্তিগত ভাবমূর্তি বড় ভূমিকা রাখবে। নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফারহানা রিথী বলেন, “এটা আবাসিক বিশ্ববিদ্যালয়। সবাই সবাইকে চেনে। ব্যক্তিগত পরিচিতি ও শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্কই জয়–পরাজয়ের মূল নির্ধারক হবে।”
ইতিমধ্যে সাতটি প্যানেল ঘোষণা করা হলেও শিক্ষার্থীরা মূল প্রতিদ্বন্দ্বিতা দেখছেন পাঁচটিতে। এগুলো হলো—ছাত্রদল–সমর্থিত প্যানেল, গণতান্ত্রিক ছাত্রসংসদ–সমর্থিত ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’, আবদুর রশিদ জিতুর নেতৃত্বাধীন ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’, বাম সংগঠনগুলোর ‘সম্প্রীতির ঐক্য’ এবং ছাত্রশিবির–সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’।
এর বাইরে বাম সংগঠনগুলোর আরেকটি আংশিক প্যানেল ‘সংশপ্তক পর্ষদ’ এবং জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের অংশবিশেষের নেতৃত্বে গঠিত ‘স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ’ও নির্বাচনে অংশ নিচ্ছে।
জাকসুর শীর্ষ দুই পদে অন্য কোনো প্যানেল নারী প্রার্থী না দিলেও ছাত্রদল জিএস পদে তানজিলা হোসাইনকে মনোনয়ন দিয়েছে। বিশ্লেষকদের মতে, নারী ভোটার টানতে এ কৌশল নেওয়া হয়েছে।
অন্যদিকে বামপন্থী ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলে ১১ জন নারী ও ৭ জন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রার্থী রাখা হয়েছে।
জুলাই আন্দোলনে অংশ নেওয়া ও আহত শিক্ষার্থীদের কয়েকজন এবারও প্রার্থী হয়েছেন। আবদুর রশিদ জিতুর নেতৃত্বাধীন ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেলে আন্দোলনে আলোচিত শিক্ষার্থী শাকিল আলী জিএস পদে লড়ছেন।
এ ছাড়া ছাত্রশিবির–সমর্থিত প্যানেলেও জুলাই আন্দোলনে আহত কয়েকজনকে রাখা হয়েছে। ফলে এই আন্দোলনের প্রভাব নির্বাচনে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “ছাত্র সংসদ নির্বাচন ছাত্ররাজনীতিতে সহাবস্থান ও স্থিতিশীলতা আনবে। এর ধারাবাহিকতা দীর্ঘ মেয়াদে ক্যাম্পাসে গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে, যা জাতীয় রাজনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




