সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের ৯ দফা দাবি


প্রকাশিত: ০৭:৩৩ ১৯ আগস্ট ২০২৪
সচিবালয়ে নয় দফা দাবি জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে আবেদন জানিয়েছেন সব মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
সোমবার (১৯ আগস্ট) নয় দফা দাবি জানান তারা। দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগ থেকে সভাপতি, সাধারণ সম্পাদকসহ তিন জন করে প্রতিনিধির সমন্বয়ে সোচ্চার আন্দোলন অব্যাহত থাকবে বলে জানানো হয়।
এর আগে, গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় লাইব্রেরিতে সব মন্ত্রণালয়/বিভাগের কল্যাণ সমিতির নির্বাচিত প্রতিনিধি এবং কর্মকর্তা-কর্মচারীরা সমবেত হয়ে তাদের পদনাম পরিবর্তন, পেশাগত ও বেতন বৈষম্য দূরীকরণ, বেতন কমিশন গঠনসহ দীর্ঘদিনের ক্ষোভ ও হতাশা নিরসনের জন্য বর্তমান সরকারের প্রতি দাবি জানান।
এতে বক্তব্য রাখেন ৩৫টি মন্ত্রণালয়/বিভাগের প্রতিনিধিরা। তাদের উত্থাপিত নয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সব মন্ত্রণালয়/বিভাগের নির্বাচিত প্রতিনিধিরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব (বিধি) ও অতিরিক্ত সচিবের (সওব্য) দপ্তরে দলবেঁধে সাক্ষাৎ করেন। সভায় সঞ্চালনা করেন জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।
আলোচনাকালে ক্যাডার বহির্ভূতদের জন্য বিভিন্ন স্তরে এক তৃতীয়াংশ পদ অবিলম্বে সংরক্ষণ, বিদ্যমান ব্যাপক বৈষম্য দূরীকরণে বিভিন্ন গ্রেডের পদবি পরিবর্তন, ২০১৫ সালের বেতন কমিশনের সুপারিশে কতিপয় মামলা-মোকদ্দমার অজুহাতে বাদ দেওয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, বেতন কাঠামোতে স্কেল/গ্রেডের সংখ্যা হ্রাস করে ২০ থেকে ১৬টি গ্রেড করা, শতভাগ পেনশন পুনর্বহাল, গ্র্যাচুইটর হার ১:২৩০ এর স্থলে ১:৫০০ নির্ধারণ করা, সব ব্লক পদকে বিলুপ্ত করে সমপদনাম, মর্যাদা ও অনুরূপ স্কেলে পদোন্নতির সুযোগ সৃষ্টি, নবম জাতীয় পে-কমিশন অবিলম্বে গঠন ইত্যাদি বিষয়ে কর্মপরিকল্পনা ও কর্মপদ্ধতি নিয়ে তারা আলোচনা করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- আগামী ৬ মাসে ‘বিস্ময়কর’ গরমের প্রভাবে ৪ লাখ ৫১ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা
- ১ পয়সাও অতিরিক্ত বাসভাড়া নিলে বাতিল হবে রুট পারমিট
- স্কুলের সামনে শটগান নিয়ে কিশোরের হামলা, আহত ১১ শিক্ষার্থী
- রিমান্ডে নতুন তথ্য দিলেন প্রথম স্ত্রী, মরিয়মের মৃত্যু মামলায় তদন্তে বাড়ছে গুরুত্ব
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ




