টঙ্গী থানার গেটে সামনে ট্রাকে আগুন


প্রকাশিত: ০৪:১২ ১৯ আগস্ট ২০২৪
গাজীপুরের টঙ্গী পূর্ব থানার মূল ফটকের সামনে ডাম্পিং করা ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৯ আগস্ট) সকালে আগুনের এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে থানা গেটের সামনে একটি ডাম্পিং করা ট্রাকে (ঢাকামেট্টো-ট-১৮-২২৪৪) আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। ততক্ষণে ট্রাকের সামনের অংশ পুড়ে যায়। তবে কীভাবে আগুন লেগেছে তা কেউ বলতে পারেনি।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার জানান, টঙ্গী পূর্ব থানার সামনে আগুন লাগার খবর পেয়ে পৌনে ৮টার দিকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টা চেষ্টা করে আগুন পরিপূর্ণ নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ রাফিউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুন কীভাবে লেগেছে তা এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা




