ঢামেকে অবৈধ অ্যাম্বুলেন্স সার্ভিস উচ্ছেদ অভিযান


প্রকাশিত: ০৪:৪৬ ১৭ আগস্ট ২০২৪
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অবৈধ অ্যাম্বুলেন্স সার্ভিস উচ্ছেদ অভিযান চালিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
শনিবার (১৭ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে ঢামেক হাসপাতালের নতুন ভবনের সামনে, জরুরি বিভাগের পাশে এবং পুলিশ ক্যাম্পের পাশে অবৈধভাবে দখল করে রাখা অ্যাম্বুলেন্স গ্যারেজ হিসেবে ব্যবহারকারীদের উচ্ছেদ করা হয়।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেন, আমরা একাধিকবার এই অবৈধ অ্যাম্বুলেন্স মালিকদের সতর্ক করেছি যাতে তারা ঢাকা মেডিকেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা গ্যারেজ হিসেবে দখল না করে। কিন্তু আমাদের কথায় তারা কোনো কর্ণপাত করেনি। তাই আজ আমরা সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছি।
তিনি বলেন, বিকেল তিনটা থেকে ত্রিশ মিনিটের মধ্যে তাদেরকে সময় দেওয়া হয়। যাতে তারা অবৈধভাবে ঢাকা মেডিকেলের জায়গায় তাদের অ্যাম্বুলেন্স সার্ভিসের গ্যারেজ দখলমুক্ত করে অন্যত্র অ্যাম্বুলেন্স গাড়িগুলো সরিয়ে নেয়। দখল করা এই জায়গাগুলোতে রোগীর স্বজনদের জন্য বিশ্রামাগার, শৌচাগার ও অতি প্রয়োজনীয় ব্যবস্থাপনা নির্মাণ করা হবে। যাতে করে ভুক্তভোগী রোগী ও তার স্বজনরা ঢাকা মেডিকেলের প্রতি পূর্ণাঙ্গ আস্থা রাখতে পারেন।
এ সময় উচ্ছেদ অভিযানে ঢামেক হাসপাতালের উপ-পরিচালক, সহকারী পরিচালকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিল শুনানির দিন নির্ধারণ
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- সাংবাদিকের বিরুদ্ধে মামলা: নিরপেক্ষ তদন্ত ও হয়রানি বন্ধের দাবি সাংবাদিক জহিরুলের
- ফ্ল্যাট ভাড়া দিয়েই কোটি টাকার আয়, রণবীর কাপুরের সম্পত্তির হিসাব প্রকাশ
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী
- বিদেশি কোচ এলেই দুনিয়া উল্টে যাবে না, দেশি কোচরাও সক্ষম’: তাসকিন
- মুক্তি পেলেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ, এখনো কারাগারে দুই নেতা
- ‘উনি তারেক জিয়া নন, উনি আরেক জিয়া’—চিফ হুইপ নূরুল ইসলাম মণি
- সাত বছরের সংসার ভাঙার গুঞ্জন সাবিলা নূরের, আলোচনায় নতুন সম্পর্কের অভিযোগ
- ফুটবলে নতুন চমক, হলুদ-লাল কার্ডের বদলে ‘ইলেকট্রনিক কার্ড’!
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ




