সচিবালয়ে আজ যেমন চিত্র দেখা গেল

বিদ্যমান পরিস্থিতিতে আজ দুপুর ১২টার দিকেই কর্মকর্তা-কর্মচারীরা অফিস ছেড়ে বের হয়ে যান

প্রকাশিত: ০২:২৭ ৬ আগস্ট ২০২৪
বেলা তখন ১১টা পেরিয়ে গেছে। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে তখনো দু-একজন কর্মকর্তা অফিসে আসছেন। কোনো কোনো কর্মকর্তার দপ্তর তখনো ফাঁকা, আসেননি। তবে অধিকাংশই কর্মকর্তা-কর্মচারীই অফিসে এসে গেছেন। কিন্তু অফিসে এলেও নেই কোনো কাজকর্ম। দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলে সময় পার করছেন। কিন্তু অনেকের চোখেমুখেই আতঙ্ক। বিভিন্ন অফিসপ্রধানের কক্ষ থেকে নামিয়ে ফেলা হয়েছে পদত্যাগী প্রধানমন্ত্রী দেশত্যাগ করা শেখ হাসিনার ছবি।
প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আজ মঙ্গলবারের চিত্র এটি। সরকারের পদত্যাগের এক দফা আন্দোলনের মুখে গতকাল সোমবার প্রধানমন্ত্রীর পদ ছাড়েন শেখ হাসিনা। এখন দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। আজ–কালের মধ্যে তা হতে পারে।
এ অবস্থায় আজ সচিবালয়ের চিত্র পাল্টে গেছে। নেই চিরচেনা রূপ। মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে গিয়ে দেখা গেল, অনেক কর্মকর্তা-কর্মচারীর চোখেমুখে ভয়ের ছাপ। শেখ হাসিনার সরকার পদত্যাগের পর স্বাভাবিকভাবেই মন্ত্রীরা আর আসেননি। তবে বেশ কয়েকজন সচিব অফিস করেছেন।
আইন মন্ত্রণালয়ে দেখা গেল, মন্ত্রী আনিসুল হকের নামফলক মুছে ফেলা হয়েছে। জানতে চাইলে তাঁর দপ্তরের একজন কর্মকর্তা জানালেন, কে মুছে ফেলেছে তা তিনি জানেন না।
অন্য একটি দপ্তরের একজন কর্মকর্তার কক্ষে গিয়ে দেখা গেল, পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নেই। তবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো আছে।
এদিন বিভিন্ন দেয়াল থেকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবিসহ অন্যান্য ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেলা হয়েছে।
কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, এখন কার্যত সরকার নেই। ফলে আজ তাঁরা তেমন কোনো নির্দেশনাও পাননি। সরকারি চাকরি করেন, তাই অফিসে এসেছেন।
সরকারি অফিস সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। কিন্তু বিদ্যমান পরিস্থিতিতে আজ দুপুর ১২টার দিকেই কর্মকর্তা-কর্মচারী অফিস ছেড়ে বের হয়ে যান। এ সময় কয়েকজন কর্মকর্তা-কর্মচারী জানালেন, বিদ্যমান পরিস্থিতিতে আজ ‘অটো ছুটি’ হয়ে গেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- মদিনায় ড্রোন হামলার নিন্দায় ওআইসি, সংহতি জানাল আরব দেশগুলো
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- তৃণমূল থেকে মন্ত্রিসভা মীর শাহে আলমের রাজনৈতিক সংগ্রাম ও উত্থানের উপাখ্যান
- শুটিংয়ে দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন, কেবিসি মঞ্চে ঘটে গেল বিপত্তি
- সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি
- আসামে রেলস্টেশন থেকে বাংলাদেশি সন্দেহে ৯ নাগরিক আটক
- পদত্যাগপত্র জমা দিতে সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
- আশুলিয়ায় আওয়ামী লীগের আতাল এখন বিএনপি নেতা
- দুই ভাই-বোন চেয়ারম্যান, বাড়ছে দুই প্রাইভেট ব্যাংকের খেলাপি ঋণ
- মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- চিত্রনায়িকা শাবানার সংগ্রাম, সাফল্য ও রুপালি পর্দা ছাড়ার গল্প
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী




