বিক্ষোভে শিক্ষক-আইনজীবী–সাংবাদিকদের যোগ দেওয়ার আহ্বান

ফাইল ছবি

প্রকাশিত: ১২:৩০ ৩ আগস্ট ২০২৪
সারা দেশে আজ শনিবার বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এতে যোগ দিতে সারা দেশের ছাত্র, শিক্ষক, আইনজীবী, সংবাদকর্মীদেরকে আহ্বানা জানানো হয়েছে।
শুক্রবার বিকেলে সামাজিক যোগযোগমাধ্যমে কর্মসূচি দেন ছাত্র আন্দোলন সমন্বয়কেরা। শনিবারের বিক্ষোভ ছাড়াও এদিন রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন তাঁরা। পরে বিক্ষোভে যোগ দিতে আহ্বান জানিয়ে বার্তা পাঠান সহ-সমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়ন।
ওই বার্তায় বলা হয়, জুলাই মাসের ১৫ তারিখের পর চলমান শান্তিপূর্ণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক গুলিবর্ষণের পর ২ আগস্ট আবারও শান্তিপূর্ণ আন্দোলনে গুলিবর্ষণ করা হয়। এর প্রতিবাদে এবং ৯ দফা দাবিতে ৩ আগস্ট সারা দেশের প্রতিটি জেলার কেন্দ্রস্থলে একযোগে সারা দেশের ছাত্র, শিক্ষক, আইনজীবী, সংবাদকর্মীদেরকে এক হয়ে বিক্ষোভ মহাসমাবেশ করার আহ্বান জানাচ্ছি।
এদিকে সমন্বয়ক রিফাত রশিদের পাঠানো আরেক বার্তায় বলা হয়েছে, ‘হত্যার বিচার, দায়ীদের পদত্যাগ এবং গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবিতে সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে ১৫৮ সদস্য বিশিষ্ট সমন্বয়ক টিম গঠন করা হলো। সারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়কদের নিয়ে এই টিম বর্ধিত করা হবে।’
গত ১৬ জুলাই থেকে কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটতে থাকে। এসব ঘটনায় এখন পর্যন্ত সরকারি হিসবাে নিহতের সংখ্যা ১৫০। তবে আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হয়েছে এই সংখ্যা ২৬৬ জন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- সড়ক ছেড়ে নৌপথে মাদক পাচার, ট্রলারে ইয়াবার চালান ছড়াচ্ছে সারা দেশে
- মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয়, বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার ২’-এর ঝড়
- মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা




