কোটা আন্দোলন ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রীকে ১৪ দূতাবাসের চিঠি


প্রকাশিত: ০৫:০৩ ২৮ জুলাই ২০২৪
কোটা সংস্কার ইস্যুতে শিক্ষার্থীদের আন্দোলন মোকাবিলায় এবং সংঘাতে আইনশৃঙ্খলা বাহিনীর ‘মাত্রাতিরিক্ত বলপ্রয়োগের’ ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার আহবান জানিয়ে চিঠি দিয়েছে বিশ্বের ১৪টি দেশের দূতাবাস। এতে সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে তৈরি হওয়া সংকটে নতুন করে প্রাণহানি এড়াতে এবং সব পক্ষকে চলমান সংকটের টেকসই সমাধান খোঁজার তাগিদও দেয়া হয়েছে। গত বুধবার (২৪ জুলাই) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকে এ দেয়া চিঠি দেয়া হয়।
দূতাবাসগুলো হচ্ছে, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়ন।
চিঠিতে আটক ব্যক্তিদের ক্ষেত্রে যথাযথ বিচার প্রক্রিয়া অনুসরণের তাগিদ দেয়া হয়। সেই সঙ্গে মতপ্রকাশের স্বাধীনতা ও সমাবেশের অধিকার সমুন্নত রাখার কথাও বলা হয়।
এতে আরও বলা হয়, তারা মনে করে টানা কারফিউ জারি ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় নাগরিকদের জীবনে সুদূরপ্রসারী প্রভাব পড়েছে, ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যোগাযোগব্যবস্থা চরমভাবে ব্যাহত হয়েছে। এ কারণে তাদের অনুরোধ, যত দ্রুত সম্ভব সারা দেশে ইন্টারনেট পরিষেবা পুরোপুরি চালু করা হোক।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




