ইসিবি চত্বরে যেভাবে প্রাণ বাঁচল ১৭ পুলিশ সদস্যের


প্রকাশিত: ০৪:৫৭ ২৮ জুলাই ২০২৪
রাজধানীর ইসিবি চত্বরে দুর্বৃত্তদের তোপের মুখে একটি ফুড পার্কে আশ্রয় নিয়েছিলেন পুলিশের ১৭ সদস্য। ১৮ জুলাই দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত তাদের ছিনিয়ে নিতে কয়েক দফায় গেট ভাঙার চেষ্টা করে সহিংসতাকারীরা।
প্রথমে পার্কিংয়ে, পরে ফুড পার্কের ভেতরে আশ্রয় নিলেও অবস্থা বেগতিক হওয়ায় পাশের নির্মাণাধীন ভবনের মই বেয়ে প্রাণে বাচেঁন পুলিশ সদস্যরা।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গত ১৮ জুলাই দুপুরে রাজধানীর ইসিবি চত্বরের বটতলায় দায়িত্ব পালন করছিলেন পুলিশের ১৭ জন সদস্য। সহিংসতাকারীদের তোপের মুখে একে একে সবাই ঢুকতে থাকেন পাশের ফুড পার্কে।
ফুড পার্কে অবস্থান নিয়েছেন পুলিশ সদস্যরা জানতে পেরে সহিংসতাকারীরা জড়ো হতে থাকেন মূল ফটকে। ভেঙে ফেলার চেষ্টা করেন গেটটি। একবার দুইবার নয়, প্রায় দুই ঘণ্টায় কয়েকবার তারা গেটটি ভাঙার চেষ্টা করেন।
পুলিশের একটি ভ্যান ছিল ফুড পার্কের ভেতরে। দুবৃত্তরা যেন বুঝতে না পারে এটি পুলিশের ভ্যান সেজন্য ত্রিপল দিয়ে ঢেকে দেয়া হয়। এদিকে পুলিশ সদস্যরা আশ্রয় নেয় পার্কিংয়ে। সেখানে তারা প্রায় এক ঘণ্টা অবস্থান করেন। বাইরে তখন সহিংসতাকারীরা আবারও গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করতে থাকেন।
পরে পুলিশ সদস্যরা আশ্রয় নেন ফুড পার্কের ভেতরে থাকা একটি রেস্টুরেন্টে। সেখানে তারা আরও প্রায় ৩০ মিনিট অবস্থান করেন। অবস্থা বেগতিক দেখে রেস্টেুরেন্টের লোকজনের সহায়তা চান পুলিশ সদস্যরা। এরপর পাশের একটি নির্মাণাধীন ভবন এবং ফুড পার্কের মধ্যবর্তী একটি সরু গলির ভেতর দিয়ে একটি লোহার মইয়ের মাধ্যমে একে একে সবাইকে পার করিয়ে দেয়া হয়।
রেস্টুরেন্টের কর্মীরা বলেন,
পুলিশ সদস্যরা এসে আমাদের ফুড পার্কের ভেতরে প্রবেশ করেন। এখানে অনেক্ষণ তারা ছিলেন। কিন্তু বের হওয়ার উপায় ছিল না। জীবন বাঁচানোর জন্য তারা বার বার আমাদের কাছে অনুরোধ করছিলেন। বের হওয়ার জন্য আমাদের কাছে পুরনো কাপড় চেয়েছিলেন। কিন্তু আমাদের কাছে সেরকম পুরনো কাপড় ছিল না। তাদের আর্তনাদ শুনে ইচ্ছা করেছিল, আমাদের শার্ট খুলে দিয়ে দেই! কিন্তু সেরকম উপায় তো আর ছিল না। পরে পরিস্থিতি ভয়াবহ হয়ে গেলে মই দিয়ে তাদেরকে পার করে দেই। এরপর তারা নিরাপদে চলে যান।
এ ঘটনায় ফুড পার্কের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় তারা নিজেরাই বাদী হয়ে একটি মামলা করেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- সাত বছরের সংসার ভাঙার গুঞ্জন সাবিলা নূরের, আলোচনায় নতুন সম্পর্কের অভিযোগ
- ফুটবলে নতুন চমক, হলুদ-লাল কার্ডের বদলে ‘ইলেকট্রনিক কার্ড’!
- ‘১৬ বছরে ১৬ সেকেন্ডও রাজপথে নামেননি খালিদুজ্জামান’:রাশেদ খাঁন
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- সড়ক ছেড়ে নৌপথে মাদক পাচার, ট্রলারে ইয়াবার চালান ছড়াচ্ছে সারা দেশে
- মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয়, বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার ২’-এর ঝড়
- মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ




