কোটা সংস্কার আন্দোলনে জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ওপর হামলা ময়মনসিংহে


প্রকাশিত: ১১:৫৫ ২৬ জুলাই ২০২৪
আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এনামুল। গতকাল রাতে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
ময়মনসিংহের গৌরীপুরে কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের ওপর হামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে গৌরীপুর পৌরসভার নিমতলী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল রাতে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
আহত ছাত্রের নাম এনামুল হাসান (অনয়)। তিনি গৌরীপুর পৌর শহরের কালীপুর মধ্যতরফ (কলাবাগান) মহল্লার বাসিন্দা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষে অধ্যয়নরত এই শিক্ষার্থী বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণা সম্পাদকের দায়িত্বে আছেন। সেই সঙ্গে তিনি সংগঠনটির ঢাবি শাখার যুগ্ম আহ্বায়ক। এর আগে গৌরীপুর উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন।
হামলার পর পর গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এনামুল। হাসপাতালটির জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শামীম আক্তার জানান, ওই ছাত্রের ডান হাতের কনুইয়ের নিচে একটি ও পিঠের ওপরে দুটি আঘাতের চিহ্ন রয়েছে। তবে কোনো সেলাই লাগেনি। প্রাথমিক চিকিৎসা পর তাঁকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
এ হামলার ঘটনায় গতকাল রাত ১১টার দিকে গৌরীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন এনামুলের মা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, ‘তাঁরা মামলা করতে চাননি। কারা হামলা করেছেন, তাঁদেরও চিনতে পারেননি। আমরা জিডি নিয়েছি। বিষয়টি তদন্ত করে দেখছি কারা তাঁকে মারল।’
বাসায় ফেরার পথে এক ব্যক্তি পেছন থেকে ডাক দেন। শরীফ ভাই কথা বলবে জানিয়ে অন্ধকারাচ্ছন্ন জায়গায় যেতে বলেন। কিন্তু আমি যেতে চাইনি। কোটাসংস্কার আন্দোলনে আমি দেশবিরোধী বক্তব্য দিয়েছি, স্লোগান দিয়েছি—এমন অভিযোগ করে কয়েকজন আমাকে মারধর করেন।
আহত ছাত্র এনামুল হাসান
হামলার বিষয়ে এনামুল বলেন, ‘কারফিউ শুরুর হওয়ার দিন ঢাকা থেকে নিজ এলাকায় চলে আসি। বৃহস্পতিবার (গতকাল) সন্ধ্যার পর গৌরীপুরের বঙ্গবন্ধু চত্বর এলাকা থেকে বাসায় ফেরার পথে এক ব্যক্তি পেছন থেকে ডাক দেন। শরীফ ভাই কথা বলবে জানিয়ে অন্ধকারাচ্ছন্ন জায়গায় যেতে বলেন। কিন্তু আমি যেতে চাইনি। কোটাসংস্কার আন্দোলনে আমি দেশবিরোধী বক্তব্য দিয়েছি, স্লোগান দিয়েছি—এমন অভিযোগ করে কয়েকজন আমাকে মারধর করেন।’
এনামুল আরও বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, যাঁরা হামলা করেছেন, তাঁরা ছাত্রলীগ ও আওয়ামী ঘরানার রাজনীতির সঙ্গে জড়িত। তবে আমি কাউকে চিনতে পারিনি। ঢাকায় আন্দোলনে সক্রিয় ছিলাম এ কারণেই তাঁদের ক্ষোভ।’
উপজেলায় দীর্ঘদিন ছাত্রলীগের কোনো কমিটি নেই। শরীফ নামে ছাত্রলীগের কোনো কর্মী আছে বলে আমাদের জানা নেই। জামায়াত-বিএনপির লোকজন কাণ্ডটি ঘটিয়ে ছাত্রলীগের নাম ব্যবহার করে থাকতে পারে।
গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা
এ হামলার সঙ্গে ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের কেউ জড়িত নন বলে দাবি করেছেন গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সোমনাথ সাহা। তিনি বলেন, ‘উপজেলাটিতে দীর্ঘদিন ছাত্রলীগের কোনো কমিটি নেই। শরীফ নামে ছাত্রলীগের কোনো কর্মী আছে বলে আমাদের জানা নেই। জামায়াত-বিএনপির লোকজন কাণ্ডটি ঘটিয়ে ছাত্রলীগের নাম ব্যবহার করে থাকতে পারে।’
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- অসুস্থ রিফাত চৌধুরীর চিকিৎসায় আর্থিক সহায়তা দিলেন জায়েদ খান
- রোনালদোর সুযোগ নষ্টের রাতে ফেলিক্সের গোলে জিতল পর্তুগাল
- জাতিসংঘে ভাষণের কয়েক ঘণ্টার মধ্যেই নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু
- জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন তারেক রহমান
- ইসলামী ব্যাংকে বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়া ৮৫৪২ নিয়োগ: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন
- হাবিব ওয়াহিদ: ‘কৃষ্ণ’ থেকে বাংলা গানে এক নতুন শব্দের যাত্রা
- পূজা দাদলানীর ওড়না দিয়ে মুখ মুছলেন শাহরুখ, ভিডিও ঘিরে আলোচনা
- শ্রীলঙ্কাকে ৫–১ গোলে হারিয়ে এশিয়ান গেমস হকিতে বাংলাদেশের প্রথম জয়
- অস্ট্রেলিয়ার মেডিকেয়ার পোর্টালে ওপেনএআই এজেন্টের অননুমোদিত প্রবেশ: আলবানিজ
- জুবাইদা রহমানের বক্তব্য জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- নেপালে আবারও বড় বন্যার শঙ্কা, কাটেনি উজানের জলপ্রবাহের বাধা
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূর যার অভিনয়ে মুগ্ধ এক প্রজন্ম
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক




