৬ দফা দাবিতে আন্দোলনে উত্তাল মাইলস্টোন কলেজ


প্রকাশিত: ০২:০৪ ২২ জুলাই ২০২৫
রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীর প্রাণহানির ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টায় কলেজের গোলচত্বরে এক শান্তিপূর্ণ আন্দোলনের আয়োজন করে শিক্ষার্থীরা। আন্দোলনের আয়োজক শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের কর্মসূচি হবে সম্পূর্ণ অহিংস ও গণতান্ত্রিক। তবে অন্যায়ের বিরুদ্ধে তারা কোনো প্রকার আপস করবে না। “ভয় নয়, আমরা চাই ন্যায়বিচার”—এই স্লোগানকে সামনে রেখে তারা ছয় দফা দাবি উত্থাপন করেছে, যা এখন শিক্ষার্থীদের প্রতিবাদের মূল ভিত্তি হয়ে দাঁড়িয়েছে।
শিক্ষার্থীদের উত্থাপিত ছয়টি দাবির মধ্যে রয়েছে: দুর্ঘটনায় নিহতদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ, আহতদের নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, ঘটনাস্থলে শিক্ষকদের গায়ে সেনাসদস্যদের ‘হাত তোলার’ অভিযোগে নিঃশর্ত প্রকাশ্যে ক্ষমা, নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে যথাযথ ক্ষতিপূরণ, বিমানবাহিনীর ব্যবহৃত পুরোনো ও ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করে নিরাপদ প্লেন চালু এবং বিমানবাহিনীর প্রশিক্ষণ এলাকা ও পদ্ধতি মানবিক ও নিরাপদভাবে পুনর্বিন্যাস।
শুধু শিক্ষার্থীরাই নয়, আন্দোলনে অভিভাবকরাও একাত্মতা প্রকাশ করেছেন। অনেক অভিভাবক কলেজ প্রাঙ্গণে এসে সন্তানের নিরাপত্তা এবং বিচার দাবিতে সরব হয়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানের সন্নিকটে ঝুঁকিপূর্ণ সামরিক প্রশিক্ষণ কার্যক্রম চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এবং এটি ভবিষ্যতের জন্যও একটি বড় হুমকি।
অপরদিকে, এখন পর্যন্ত কলেজ প্রশাসন কিংবা বিমানবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। এতে করে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ আরও বাড়ছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের এই ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়ন না হলে তারা আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করবে এবং সারাদেশের শিক্ষার্থীদেরকে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানাবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




