যাত্রাবাড়ীতে বৃক্ষমেলায় ককটেল বিস্ফোরণ, আহত ১


প্রকাশিত: ১২:৪৭ ২৪ মে ২০২৫
রাজধানীর যাত্রাবাড়ী পার্কের পাশে অনুষ্ঠিত একটি বৃক্ষমেলায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জুয়েল (৪০) নামে নার্সারির এক কর্মচারী গুরুতর আহত হন।শুক্রবার (২৩ মে) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দে মেলায় থাকা মানুষজন দিগ্বিদিক ছুটে পড়েন। পরে আশঙ্কাজনক অবস্থায় জুয়েলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ জানান, আহত জুয়েলের শরীরের বিভিন্ন স্থানে স্প্লিন্টারের আঘাত রয়েছে। তার অবস্থা গুরুতর।
বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, "ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি।"
এদিকে, হঠাৎ বিস্ফোরণে মেলায় থাকা ব্যবসায়ী ও দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপত্তাহীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দাবি করেছেন, মেলা ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হোক।
বিস্ফোরণের প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্তে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- সাত বছরের সংসার ভাঙার গুঞ্জন সাবিলা নূরের, আলোচনায় নতুন সম্পর্কের অভিযোগ
- ফুটবলে নতুন চমক, হলুদ-লাল কার্ডের বদলে ‘ইলেকট্রনিক কার্ড’!
- ‘১৬ বছরে ১৬ সেকেন্ডও রাজপথে নামেননি খালিদুজ্জামান’:রাশেদ খাঁন
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- সড়ক ছেড়ে নৌপথে মাদক পাচার, ট্রলারে ইয়াবার চালান ছড়াচ্ছে সারা দেশে
- মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয়, বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার ২’-এর ঝড়
- মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ




