আদালতে জুতা হারালেন মমতাজ বেগম!


প্রকাশিত: ০১:০০ ১৪ মে ২০২৫
আদালতের প্রাঙ্গণে তীব্র ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ির মধ্যে সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট কণ্ঠশিল্পী মমতাজ বেগম তার পায়ের জুতা হারিয়েছেন। মঙ্গলবার (১৩ মে) দুপুর ২টা ১৭ মিনিটে মমতাজ বেগমকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তাকে আদালতের হাজতখানায় নেওয়ার সময় নিরাপত্তা বলয়ের মধ্যেই শুরু হয় বিশৃঙ্খলা। আইনজীবীদের বিক্ষোভ ও ধাক্কাধাক্কিতে পড়ে যান মমতাজ বেগম। সেই সময় মাথায় হেলমেট ও বুকে বুলেটপ্রুফ জ্যাকেট পরানো অবস্থায় তাকে দ্রুত হাজতখানার দিকে নিয়ে যাওয়া হয়। মমতাজ বেগম মাথা নিচু করে হাঁটছিলেন এবং একপর্যায়ে দৌড়ে নিয়ে যাওয়ার সময় তার এক জোড়া জুতা পা থেকে খুলে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাজতখানার গেটের সামনে পড়ে থাকা সেই জুতা জোড়ার সঙ্গে মমতাজ বেগমের গ্রেপ্তারের পর ডিবি অফিসে তোলা ছবির মিল পাওয়া যায়। ছবিতে তার পায়ে থাকা একই ধরনের জুতা দেখা গেছে। এ নিয়ে আদালতপাড়ায় বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
হাজতখানার ইনচার্জ উপপরিদর্শক (এসআই) কামরুর ইসলাম বলেন, “আসামিকে হাজতখানা থেকে পাঠানো হয়েছে। তার পায়ে জুতা ছিল কিনা, সে বিষয়ে আমি খেয়াল করিনি। হুড়োহুড়ির ভেতর জুতা হারানোর ঘটনা জানা নেই।”
এর আগে গতকাল সোমবার (১২ মে) রাত পৌনে ১২টায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে মঙ্গলবার আদালতে হাজির করা হলে মিরপুর থানার মো. সাগর হত্যা মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা।
মমতাজ বেগমের গ্রেপ্তার ও আদালতে হাজিরার পর থেকে পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয় উত্তেজনাকর পরিবেশ। আইনজীবীদের ক্ষোভ, মিডিয়ার ভিড় ও পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়েই পুরো দিন পার হয় আদালত প্রাঙ্গণ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব




