নিষিদ্ধের পর আওয়ামী লীগের নিবন্ধনও স্থগিত!


প্রকাশিত: ০১:১৮ ১৩ মে ২০২৫
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার পর এবার দলটির নিবন্ধন স্থগিত করলো নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১২ মে) রাত সাড়ে ৯টার দিকে নির্বাচন কমিশনের সচিবালয়ে এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে এ ঘোষণা দেন ইসি’র সিনিয়র সচিব মো. আখতার আহমেদ।
তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। সিনিয়র সচিব বলেন, “আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বাংলাদেশ আওয়ামী লীগসহ তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই কমিশন দলটির নিবন্ধন স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করেছে।”
ইসি সচিব আরও বলেন, “এ সংক্রান্ত গেজেট নোটিফিকেশন জারি করা হয়েছে। সাংবাদিকরা চাইলে বিজি প্রেস থেকে গেজেটের কপি সংগ্রহ করতে পারবেন।”
সাংবাদিকরা জানতে চাইলে এই নিবন্ধন স্থগিতের ভিত্তি বা আইনি ভিত্তি সম্পর্কে তিনি জানান, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনকে অনুসরণ করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”
এই সিদ্ধান্তে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বদানকারী দল হিসেবে পরিচিত আওয়ামী লীগের এমন পরিস্থিতিতে পড়া রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে বিস্ময়ের জন্ম দিয়েছে।
এ বিষয়ে এখনো আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে দলীয় সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে তারা দলীয়ভাবে জরুরি বৈঠকে বসার প্রস্তুতি নিচ্ছেন।
সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থির হয়ে ওঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বেশ কয়েকটি সংগঠনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিবন্ধন স্থগিত করার মাধ্যমে সেই নির্দেশনার আইনগত বাস্তবায়ন করা হলো।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- সরকারের ১৮০ দিনের ‘হানিমুন পিরিয়ড’ শেষ, এখন দৃশ্যমান ফলাফলের সময়: শিক্ষামন্ত্রী
- গ্যাস সংকট কাটাতে লাগতে পারে দুই বছর, অবকাঠামো নির্মাণের কথা জানালেন বাণিজ্যমন্ত্রী
- কলকাতার রাজপথের মিছিলে জয়া আহসান, সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা
- ‘ওয়েল ডান বাংলাদেশ ক্রিকেট টিম’ বললেন জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- সীমান্তে ঢুকে পড়ল উত্তর কোরিয়ার সেনারা, গুলি ছুড়ে সতর্ক করল দক্ষিণ কোরিয়া
- নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করার ঘোষণা, উচ্চশিক্ষায় নতুন সুযোগের বার্তা প্রধানমন্ত্রীর
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- লামিনে ইয়ামালের সাফল্যের পেছনে দাদির ত্যাগের গল্প, যেভাবে বদলে গেল জীবন
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- ঢাকার মঞ্চে আজ পারফর্ম করবেন আন্তর্জাতিক ডিজে সঞ্জয় দেব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- 'মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না': বলিউডের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহ্র কটাক্ষ
- সংস্কার ছাড়া চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ সম্ভব নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী




