জুলাই শহীদ পরিবারে ভাতা ও চাকরি প্রদান: তথ্য উপদেষ্টা নাহিদ!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ১২:১১ ১১ ফেব্রুয়ারী ২০২৫
তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি পোস্টে জানিয়েছেন, জুলাই শহীদ পরিবারের জন্য এককালীন টাকা দেওয়ার পাশাপাশি তাদের মাসিক ভাতা ও চাকরি দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তবে, এই চাকরিটি কোনো নতুন কোটা হিসেবে গণ্য হবে না।
নাহিদ ইসলাম উল্লেখ করেছেন, শহীদ পরিবারের যে কোনো কর্মক্ষম সদস্যকে একবারের জন্যে সরকারি, আধা-সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানে যোগ্যতার ভিত্তিতে চাকরি দেওয়া হবে। তবে, এই চাকরির জন্য কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রযোজ্য হবে না।
পোস্টে তিনি আরও যোগ করেন, যারা জুলাই অভ্যুত্থানে আহত হয়ে সারাজীবন অক্ষম হয়ে গেছেন, তাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছে। এই আহতদের বেশিরভাগই তরুণ, যারা আর কখনো কর্মক্ষম হতে পারবেন না এবং দীর্ঘকাল চিকিৎসার মধ্যে দিয়ে যাবে।
নাহিদ ইসলাম বলেন, “জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবার এবং গুরুতর আহতদের পুনর্বাসন ও তাদের ভবিষ্যতের নিশ্চয়তা দেওয়া আমাদের অঙ্গীকার ছিল এবং রাষ্ট্রের দায়িত্বও বটে।” তিনি আরও বলেন, “এ অভ্যুত্থানে অংশগ্রহণের ফলে কয়েক হাজার পরিবার অচল হয়ে গিয়েছে, তাদের ক্ষতি পূরণ করা সম্ভব নয়, কিন্তু তারা কেবল সম্মান ও মর্যাদা চায়।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- আন্ডারওয়ার্ল্ড ডন খ্যাত দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী নাসিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত
- ‘কী অপরাধ আমার?’ আদালতের কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়লেন জ্যোতিকা জ্যোতি
- আকর্ষণীয় বেতনে সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ডায়মন্ড ওয়ার্ল্ড
- ‘কাফনের কাপড় রেডি রাখিস’, জোরারগঞ্জ থানার ওসিকে প্রাণনাশের হুমকি
- শাকিব খানের নায়িকা হচ্ছেন কিয়ারা আদভানি? প্রযোজকের পোস্টে নতুন গুঞ্জন
- ৪৬ বছর বয়সে রোনালদিনহোর মাঠে ফেরা ‘লজ্জাজনক’, ক্ষুব্ধ ক্যাসানো
- এক টেবিলে ট্রাম্প-পুতিন-শি, শান্তির ঘোষণা এলেও বড় সমঝোতা হয়নি
- ঘূর্ণিঝড় আকভান আজ ওড়িশা উপকূলে, বাংলাদেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- ওয়াসিম আকরাম থেকে ললিত মোদি, সুস্মিতা সেনের প্রেমের যত গল্প
- আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানোর লক্ষ্য বাংলাদেশের
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



