হাসপাতাল থেকে ছেলের বাসায় ফিরলেন খালেদা জিয়া!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০১:৫৮ ২৫ জানুয়ারী ২০২৫
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ ১৭ দিন হাসপাতালে চিকিৎসা শেষে ছেলের বাসায় ফিরেছেন। যুক্তরাজ্যে তারেক রহমানের বাসায় থেকে তিনি পরবর্তী চিকিৎসা গ্রহণ করবেন।
শুক্রবার লন্ডনের স্থানীয় সময় রাত সাড়ে ৯টা এবং বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টায় তাকে বাসায় নিয়ে যান তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
ডা. জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়া বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করবেন এবং তার সার্বক্ষণিক তত্ত্বাবধানে থাকবেন প্রফেসর পেট্রিক কেনেডি ও জেনিফার ক্রস।
তিনি আরও জানান, লিভার ট্রান্সপ্লান্টের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বয়স এবং অতীতে চিকিৎসা প্রাপ্তির সুযোগ না পাওয়া বিষয়গুলো এখন বিবেচনায় রয়েছে। তবে খালেদা জিয়ার বর্তমান চিকিৎসা ওষুধের মাধ্যমে চলছে, যেখানে লিভার, কিডনি, হার্ট, ডায়াবেটিস, প্রেসার এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসসহ বিভিন্ন রোগ অন্তর্ভুক্ত।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের জন হপকিনস হাসপাতালের মেডিকেল টিম খালেদা জিয়ার চিকিৎসা পরিকল্পনায় অংশগ্রহণ করেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- সন্তানের অসুস্থতায় পরীমনির মাদক মামলার শুনানি পেছাল
- সংসারের স্বার্থে পড়াশোনা ছেড়েছিলেন, ৫৪ বছরে জিপিএ-৪.৩৫ পেয়ে এসএসসি পাস
- দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা
- জামায়াত বেশি আসন পাওয়ায় রংপুর উন্নয়নবঞ্চিত: শফিকুর রহমান
- সৌরভ গাঙ্গুলি ও স্ত্রী ডোনাকে প্রাণনাশের হুমকি
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে বিশেষ অনুদান
- দাখিলে ২২৬ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি
- শ্রীপুরের সমাজসেবক ইসমাইল হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী ১২ আগস্ট
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- ভাষাসংগ্রামীর কন্যা থেকে স্বতন্ত্র সংসদ সদস্য: ব্যারিস্টার রুমিন ফারহানার জীবনী
- তেঁতুলিয়ায় পাটের বাম্পার ফলন, ন্যায্য দাম পেয়ে হাসছেন কৃষক
- নবম পে-স্কেলের সুপারিশ চূড়ান্তে আজ সচিব কমিটির বৈঠক
- জুনের তাপপ্রবাহে ইউরোপে ১০ হাজারের বেশি অতিরিক্ত মৃত্যু
- সাদিক কায়েম কি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন? গুঞ্জনের বিষয়ে যা জানাল দল
- নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় মামলা, স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে
- ম্যারাডোনা থেকে মেসি: ৪০ বছরের ব্যবধানে ইংল্যান্ডের বিপক্ষে একই ২-১ জয়ের ইতিহাস
- অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন দীঘি !
- অনার্স পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা, মেধাবীদের জন্য স্কলারশিপের ঘোষণা প্রধানমন্ত্রীর




