রাজনীতিতে প্রত্যাবর্তন খালেদা জিয়ার : দ্য হিন্দু!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০১:১৫ ২০ জানুয়ারী ২০২৫
গতকাল প্রকাশিত দ্য হিন্দুর অনলাইন প্রতিবেদনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও বর্তমান অবস্থা নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে। কল্লোল ভট্টাচার্যের এই প্রতিবেদনে খালেদা জিয়ার অতীত থেকে বর্তমান পর্যন্ত রাজনৈতিক অভিযাত্রা তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কীভাবে ১৯৮১ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ড এবং এর পরবর্তী রাজনৈতিক সংকটে খালেদা জিয়া রাজনৈতিক মঞ্চে আবির্ভূত হন। তাকে বাংলাদেশের রাজনীতিতে স্থিতিশীলতার প্রতীক হিসেবে তুলে ধরা হয়, বিশেষ করে ১৯৯১ সালের নির্বাচনে তার নেতৃত্বে বিএনপির বিজয় এবং প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের সময়ে।
প্রতিবেদনটি ১৯৯০ সালে এরশাদ সরকারের পতনে শেখ হাসিনা ও খালেদা জিয়ার সম্মিলিত আন্দোলন এবং এর পরবর্তী দুই দশকের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ওপর আলোকপাত করেছে। এসময় শেখ হাসিনা ও খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির দুই প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হন।
দ্য হিন্দুর রিপোর্টে ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতন এবং খালেদা জিয়ার মুক্তির বিষয়টি গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়। এতে উঠে এসেছে, ক্ষমতায় ফেরার জন্য বিএনপির সম্ভাবনা এবং খালেদা জিয়ার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার রাজনৈতিক প্রজ্ঞা।
খালেদা জিয়ার লন্ডন যাত্রা এবং তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপি এখন মাঠ পর্যায়ে পুনর্গঠন ও আগামী দিনের কৌশল নির্ধারণে কাজ করছে।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া, যিনি বহু প্রতিকূলতার মধ্যেও টিকে আছেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে শান্ত, সতর্ক এবং দৃঢ়তার প্রতীক হিসেবে দ্য হিন্দুতে চিত্রিত হয়েছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- সাত বছরের সংসার ভাঙার গুঞ্জন সাবিলা নূরের, আলোচনায় নতুন সম্পর্কের অভিযোগ
- ফুটবলে নতুন চমক, হলুদ-লাল কার্ডের বদলে ‘ইলেকট্রনিক কার্ড’!
- ‘১৬ বছরে ১৬ সেকেন্ডও রাজপথে নামেননি খালিদুজ্জামান’:রাশেদ খাঁন
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- সড়ক ছেড়ে নৌপথে মাদক পাচার, ট্রলারে ইয়াবার চালান ছড়াচ্ছে সারা দেশে
- মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয়, বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার ২’-এর ঝড়
- মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ




